May 20, 2013
  • সদস্য পদ রক্ষায় নয়, জনস্বার্থে সংসদে আসুন
  • অনলাইনে ৪৪৮ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু
  • সরকার উৎখাতে ষড়যন্ত্র করেছিল জাতীয় ও আন্তর্জাতিক চক্র’
  • শনিবার জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
  • ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের ৪৭ ও ৫৪ নং ওয়ার্ড কমিটির অনুমোদন
  • ভারতীয় তরুণীকে ধর্ষণের পর হত্যা, ৪৫ বছর জেল অস্ট্রেলীয় তরুণের
  • পটুয়াখালী ভোলায় মহাসেনের আঘাত
  • উপকূলের কাছাকাছি মহাসেন : ভোরে আঘাত হানার আশঙ্কা
  • নিরাপদ আশ্রয়ে ছুটছেন মেঘনা উপকূলের মানুষ : ২১ ইউনিয়ন ঝুঁকিতে
  • রবিবারের হরতাল প্রত্যাহার করলো ১৮ দল

ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ঝিনাইদহ মহেশপুরের জলুলী সীমান্তে গরু পাচারকালে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে দু’জন গরু ব্যবসায়ী ঝিনাইদহের লেবুতলা সীমান্ত হয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতর জলুলী ক্যাম্পের ৫২ নং মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই লালু মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। আরো এক গরু ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত গরু ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগ - : জাতীয়

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন