
বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী করোনার এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার অংশ হিসেবে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে অনুদানের এই অর্থ প্রদান করেছেন।”









