
বার্তা৭১ ডটকমঃ ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন হবে ২৮ জুলাই। নির্বাচনের জন্য যাচাই-বাছাই শেষে তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।তবে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (১৫) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ জুন। আর ৬ জুলাই থেকে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
ঢাকা-১৪: বাছাইয়ের পর এই আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম।
কুমিল্লা-৫: এই আসন থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুইজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।
সিলেট-৩: এ আসনের উপনির্বাচনে বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।বৈধ প্রার্থী রয়েছেন চারজন। আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।










