Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার
Share the News


ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পরে বাড়ল লঞ্চ ভাড়াও। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৪২ শতাংশ বাড়ানো হয়েছে। একই সাথে চলমান লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সাথে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
বিকেল ৩ টা ৫০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বৈঠক শেষে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
চেয়ারম্যান বলেন, ‘আশা করি আমরা শিগগিরই ভাড়া বাড়ানোর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করতে পারব। সেই অনুযায়ী প্রত্যেক লঞ্চঘাটে ভাড়ার তালিকা থাকবে।’
আজ থেকেই এই ভাড়া কার্যকর হবে বলেও জানান চেয়ারম্যান।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, ‘সর্বশেষ ২০১৩ সালের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। এরপর আর ভাড়া সমন্বয় করা হয়নি। তখন ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৭০ পয়সা ছিল। কিলোমিটার এর চেয়ে বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে এক টাকা ৪০ পয়সা। সেই অনুযায়ী এবার আমরা ভাড়া নির্ধারণের জন্য আলোচনায় বসেছিলাম। এছাড়া সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ছিল ১৮ টাকা।’
এর মধ্যে মালিকদের দাবির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর জন্য একটি কমিটি কাজ করছিল জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘এর মধ্যে তেলের দাম বাড়ানো হয়েছে। মালিকরা জরুরিভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন। এই কমিটির একটা হিসাব ছিল সেগুলো নিয়ে আমরা বিবেচনা করেছি। এছাড়া মালিকপক্ষ গত পরশুদিন বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সবকিছু আমরা বিবেচনায় নিয়ে ফলপ্রসূভাবে আলোচনা করেছি। আমরা সবকিছু বিবেচনায় নিয়েছি, যাতে যাত্রীদের কষ্ট না হয়, সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়। আমার মালিকরাও যাতে ক্ষতির সম্মুখীন না হয়। আট বছর পর আমরা ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
যাপের সভাপতি মাহবুব উদ্দিন বলেন, ‘২০১৩ সালের পরে এই প্রথম আমরা ভাড়ায় সমন্বয় করতে পারলাম। মালিক ভাইদের বিগত সময়ের দুঃখ-বেদনা, লোকসান বিবেচনা করে, মালিকদের সঙ্গে আলোচনা করেই এটা আমরা করেছি। আশা করছি মালিক ভাইয়েরা এই মুহূর্ত থেকে তাদের যে কাজ করার অনীহা ছিল, বলেছিলেন জাহাজ চালানো আমাদের জন্য আর লাভজনক নেই, আমরা আর জাহাজ চালাতে পারবো না, তারা প্রত্যেকে নিজ নিজ সিদ্ধান্তে গতকাল বিকেল থেকে জাহাজ পরিচালনা বন্ধ রেখেছিলেন; আমি তাদেরকে অনুরোধ করবো এখন থেকে আপনারা এই ভাড়া অনুযায়ী জাহাজ পরিচালনা শুরু করেন। এর সরকারি প্রজ্ঞাপন আপনারা অতিসত্বর বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে পেয়ে যাবেন। আশা করি যে অসুবিধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে।’

Previous Post

সেমিফাইনালে নিউজিল্যান্ড

Next Post

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Barta71.com

Barta71.com

Next Post
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট প্রকাশ

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।