Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

দিন দিন অস্থিরতার দিকে যাচ্ছে দেশের পুঁজিবাজার

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
দিন দিন অস্থিরতার দিকে যাচ্ছে দেশের পুঁজিবাজার
Share the News


বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট তৈরি হওয়ায় পুঁজিবাজারে স্থিতিশীলতা নিয়ে আসা কঠিন হয়ে পড়ছে। ফলে দিন দিন অস্থিরতার দিকে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত দেড় বছর ধরে সরকার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেয়া হলেও ইতিবাচক কোন ফল আসেনি। মাঝখানে একটু স্থিতিশীলতা দেখা গেলেও আবারও পুরনো গতিই চলে এসেছে পুঁজিবাজারে। টানা দরপতনের পর পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দর ও আয় (পিই) অনুপাত পর্যালোচনা করলে দেখা যায়, কোম্পানিগুলোর অবস্থা তুলনামূলক খুব খারাপ নয়। ডিএসই থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬ সালের ডিসেম্বরে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর ও আয়ের (পিই) অনুপাতের গড় ছিল ১৪.৫১। ২০০৭ সালের ডিসেম্বরে এই গড় ২৩.৫৮-এ দাঁড়ায়। ২০০৮ সাল শেষে পিই অনুপাত ১৮.৪২-তে নেমে আসে। বাজারের ঊর্ধ্বগতির ফলে ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর পিই অনুপাত দাঁড়ায় ২৫.৬৫। ২০১০ সালের ৬ই ডিসেম্বর বাজার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং পিই অনুপাত ২৯.১৬তে উঠে যায়। সেখান থেকেই বাজারের পতন শুরু হয়। গত বছরের জুন মাসে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর গড় পিই দাঁড়ায় ১৬.৫৫। জুলাই মাসে বাজার কিছুটা চাঙ্গা ছিল। ফলে ওই মাস শেষে বাজারের গড় পিই ১৭.৫৩ তে ওঠে। এরপর আবার ধারাবাহিক পতনের ফলে গত ডিসেম্বরে গড় পিই অনুপাত ১১-এর নিচে নেমে যায়। এরপর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বাজার স্বাভাবিক হতে থাকে। কিন্তু গত এক মাস ধরে আবারও অস্বাভাবিক পতনের দিকে ধাবিত হয়েছে শেয়ারবাজার। এতে ডিএসই’র গড় পিই অনুপাত আবারও ১২.৩২-এ নেমে এসেছে। জানা গেছে, বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হলেও এর কোন প্রভাব দেখা যাচ্ছে না। অথচ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রদানসহ সরকারের নীতি সহায়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বাজারে বাজেটের কোন প্রভাবই দেখা যাচ্ছে না। প্রায় এক মাস ধরে টানা দরপতনের ধারায় রয়েছে শেয়ারবাজার। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৯০০ পয়েন্ট। আর আর্থিক লেনদেনের পরিমাণ ১২০০ কোটি টাকা থেকে কমতে কমতে ১৫০ কোটি টাকার কাছাকাছি এসে ঠেকেছে। তালিকাভুক্ত সবগুলো কোম্পানির শেয়ারের দর কমতে কমতে নতুন করে নিঃস্ব হতে চলেছেন লাখ লাখ বিনিয়োগকারী। এছাড়া ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করায় উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার কারণে গত এপ্রিল মাসে বাজার অনেকটা স্থিতিশীল হয়। কিন্তু কিছু পরিচালকের একগুঁয়েমির কারণে বাজারকে আবারও পতনের দিকে নিয়ে যায়। সেই সুযোগে শেয়ারের দরপতন ঘটতে থাকে যা এখনও অব্যাহত আছে। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ঘোষণায় প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হলেও ধীরে ধীরে তা হতাশায় রূপ নিয়েছে। যাদের হাতে এখনও শেয়ার আছে তাদের অনেকেই আরও পতনের আশঙ্কায় বিপুল পরিমাণ লোকসান সত্ত্বেও সব শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। আবার অনেকের হাতে টাকা থাকলেও তারা এই মুহূর্তে শেয়ার কিনতে আগ্রহী নন। বাজারের পতন কোথায় গিয়ে ঠেকতে পারে সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন সবাই। এমনকি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, মিউচ্যুুয়াল ফান্ডের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন করে সক্রিয় হওয়ার জন্য বাজারের ‘বটম লাইন’ খুঁজছেন। সবার একই কথা, এই মুহূর্তে শেয়ার কেনার পর বাজার আরও পড়ে গেলে নতুন করে লোকসানের মুখে পড়তে হবে। এরচেয়ে বাজার কতটা পড়বে তা দেখে নেয়া অনেক ভাল। এভাবে বেশির ভাগ ক্রেতা হাত গুটিয়ে বসে থাকার কারণেই বাজারে লেনদেন ও শেয়ারের দর কমছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Previous Post

অষ্টম ওয়েজ বোর্ড গঠন

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ফের দেখা করতে চান ইলিয়াসের স্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে ফের দেখা  করতে চান ইলিয়াসের স্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ফের দেখা করতে চান ইলিয়াসের স্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।