
বার্তা ৭১ডটকম: ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির সবচেয়ে গভীর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনেই ঘাতকরা হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। এমন নিষ্ঠুর হত্যাকান্ড পৃথিবীতে অদ্বিতীয়। তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যু বার্ষিকী পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ।
সোমবার সকাল ৮টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন । তারপর সারাদিন ব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


জাতীয় শোক দিবস উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যের মাগফিরাত কামনা করে ঢাকার বিভিন্ন থানার মসজিদে দোয়া মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করেন।
এতিম, অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর, সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












