Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কোনো অবস্থাতেই ধর্মঘট বন্ধ হবে না

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কোনো অবস্থাতেই ধর্মঘট বন্ধ হবে না
Share the News


ঢাকা, ১৩ জুলাই: উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রোভিসি) পদত্যাগের দাবিতে শুক্রবার তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। আর উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কোনো অবস্থাতেই ধর্মঘট বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।শুক্রবার দিন শেষে আন্দোলনকারী শিক্ষকেরা বৈঠকের পর তাদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে।

এদিকে ভিসি ও প্রো ভিসির পদত্যাগের দাবির পক্ষে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বুয়েটের আন্দোলনরত শিক্ষকদের পক্ষের ছাত্ররা।

শিক্ষক সমিতির সভাপতি ড. মুজিবর রহমান জানান, এ আন্দোলনের বিষয়ে সঠিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না। অভিযুক্তরা প্রধানমন্ত্রীকে মনগড়া তথ্য দিচ্ছেন। আর এ জন্যই সমাধান পেতেও দেরি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন বুয়েট উপাচার্য ড. এসএম নজরুল ইসলাম। পরে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। তবে কোনো অনৈতিক দাবিতে পদত্যাগ করবেন না বলেও জানান উপাচার্য।

বুধবার সকাল থেকে উপাচার্যের অফিসের সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অবস্থান নেন। আর দুপুরে বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ধর্মঘটের ঘোষণা দেন মুজিবুর রহমান।

এরপর বিকেলে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটের সব কয়টি অনুষদ, বিভাগ এবং ইনস্টিটিউটের প্রধানরা পদত্যাগ করেন। তাদের মধ্যে পাঁচ জন নির্বাচিত ডিন, তিন জন ইনস্টিটিউট পরিচালক এবং ১৫ জন বিভাগীয় প্রধান রয়েছেন।

উল্লেখ্য, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ১৬ দফা দাবিতে গত ৭ এপ্রিল থেকে আন্দোলন করছে বুয়েট শিক্ষক সমিতি। প্রায় এক মাস কর্মবিরতি পালনের পর গত ৪ মে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিক্ষকরা ক্লাসে ফিরে যান। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি রিপোর্ট দেয়ার পর শিক্ষকরা তা গ্রহণ না করে ফের আন্দোলনের ঘোষণা দেন।

এর অংশ হিসেবেই এ অবস্থান ধর্মঘট পালন করছেন বুয়েট শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

একটি সুত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের মতো শুক্রবার রাতেও ক্যাম্পাসে উত্তেজনা বাড়তে পারে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে ছাত্রলীগের প্রায় ৪০ জনের একটা দল ক্যাম্পাসে ঢোকার চেস্টা করে। তবে শিক্ষকরা তাদের ঢুকতে দেননি। মেইন গেটে রাত বারটার পরই তালা ঝুলিয়ে দেয়া হয়। তাদের জিজ্ঞাসা করা হলে জানায় তারা বুয়েটেরই স্টুডেন্ট, তারা স্যারদের সাথে কথা বলতে চায়। স্যাররা তাদেরকে সকালে আসতে বলেন। এরপর দুইজন স্যার গিয়ে তাদের সাথে বাইরেই কথা বলেন। সন্দেহ করা হচ্ছে তারা বর্তমান ভিসির সমর্থক।

বিভিন্ন সুত্র আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আজ রাতে এই দলটি মিছিল বা এরকম কিছু করতে পারে। এজন্য সকল শিক্ষার্থীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আন্দোলনরত শিক্ষক ও ছাত্ররা।

Previous Post

অর্ধনগ্ন মহিলার ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি মিলিয়ে ফেসবুকে পোষ্ট, যুবক গ্রেফতার

Next Post

সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে ২০০ জনের বেশি নিহত

Barta71.com

Barta71.com

Next Post
সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে ২০০ জনের বেশি নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে ২০০ জনের বেশি নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।