Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন সাজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Barta71.com by Barta71.com
in জাতীয়, শিক্ষাঙ্গন
0
৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন সাজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
Share the News

duday1
বার্তা৭১ ডটকমঃ ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার ক্যাম্পাসে চলছে বর্ণাঢ্য নানা কর্মসূচি।

ক্যাম্পাসকে সাজানো হয়েছে মনোরম সাজে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বারান্দায় দেখা মিলছে বেলুন, ফেস্টুন আর নানা ধরনের আল্পনা।

নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় সকালেই মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ‘গবেষণা ও আবিষ্কার’ বিষয়ক প্রদর্শনী, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনার।

সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
duday2
এর আগে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে সমবেত হন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট-সিন্ডিকেট সদস্য, কর্মকর্তা, কর্মচারী, অভ্যাগত অতিথি, ছাত্র-ছাত্রী শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়-এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের পাশাপাশি গ্লোবাল সোসাইটিতেও নিজেদের অবস্থান করে নিতে হবে।”

তিনি বলেন, “এই গ্লোবাল সোসাইটিতে জায়গা করে নিতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এমনভাবে তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেন তারা প্রতিযোগিতা করতে পারে, সে মনোবল থাকতে হবে।”

senate1অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসা গওহর রিজভী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, কবিতা, গান-বাজনা, রাজনীতি সবক্ষেত্রেই অসাধারণ অবদান ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধেও তাদের অসাধারণ অবদান ছিল।”
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “শিক্ষাই আলো, সেই আলোতে শুধু দেশ নয়, বিশ্বে সব অন্ধকার আলোকিত হবে। আমরা এই শিক্ষার মাধ্যমেই এগিয়ে যেতে চাই। আমরা চাই উন্নয়ন টেকসই হোক। আর উন্নয়ন টেকসই হওয়ার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা।”

দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও বিভিন্ন আবাসিক হলে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

এর মধ্যে বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে হয় আলোচনা সভা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী’ চলে।

সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কার্জন হল ভবনের দক্ষিণ-পূর্ব বারান্দায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি ও গবেষণা কর্মের প্রদর্শনী চলে।

বেলা ১১টা থেকে চারুকলা অনুষদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চারুকলা অনুষদ গ্যালারিতে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় নাটমণ্ডল মিলনায়তনে ‘স্বদেশী নকশা’ নাটক মঞ্চস্থ করে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগ।

Previous Post

বাড়িভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট

Next Post

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক

Barta71.com

Barta71.com

Next Post
রাজধানীতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।