Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

১০ শতাংশ শিক্ষার্থী সন্ত্রাসবাদের সমর্থক: জরিপ

Barta71.com by Barta71.com
in শিক্ষাঙ্গন
0
১০ শতাংশ শিক্ষার্থী সন্ত্রাসবাদের সমর্থক: জরিপ
Share the News

terorist
বার্তা৭১ ডটকমঃ
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ১০ শতাংশ সন্ত্রাসবাদকে সমর্থন করে বলে একটি জরিপে উঠে এসেছে।

এতে দেখা যায়, সন্ত্রাসবাদকে যারা সমর্থন করছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ৫১ দশমিক ৭ শতাংশ উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়সের দিক দিয়ে সদ্য কৈশোর উত্তীর্ণদের (১৮-২৫ বছর) মধ্যে এ ধরনের ভাবনার প্রাধান্য ৫৪ দশমিক ৭ শতাংশের।

গত জুলাইয়ে গুলশানের একটি রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহতের পর দেশব্যাপী সন্ত্রাসবিরোধী প্রচারের মধ্যে এই জরিপ করেছেন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তুরিন আফরোজ রোববার জরিপের ফলাফল তুলে ধরেন।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর সন্ত্রাসবাদ ও তারুণ্য নিয়ে ২০টি প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মতামত নেওয়া হয়। ৬৬৩ জন ছেলে ও ৩৩৭ জন মেয়ে শিক্ষার্থী জরিপে অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে ১০ দশমিক শূন্য ২ ভাগ তরুণ-তরুণীর সন্ত্রাসবাদ সমর্থনকে ‘দুঃখজনক’ ও ‘অপ্রত্যাশিত’ মন্তব্য করে সন্ত্রাসবাদ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবী তুরিন আফরোজ।

জরিপে অংশগ্রহণকারীদের ৮৪ দশমিক ২ ভাগ মনে করেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তরুণদের সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

সবচেয়ে বেশি ৩৭ দশমিক ৬ ভাগ শিক্ষার্থী মনে করেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

সন্ত্রাসবাদে ঝোঁকার জন্য পারিবারিক অসচেতনতা বা উদাসীনতাকে দায়ী করেছেন বেশিরভাগ শিক্ষার্থী ৯৩ দশমিক ৬ শতাংশ। রাজনৈতিক উস্কানিকে কারণ হিসেবে দেখছেন ৯০ ভাগ। এরপরে বেকারত্ব, ধর্মীয় অজ্ঞতা, ইন্টারনেটের সুবাদে যোগাযোগ সহজ হওয়া এবং হতাশা ও শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা বলেছেন শিক্ষার্থীরা।
জরিপে অংশগ্রহকারীদের মধ্যে ৬৭ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মনে করেন, অর্থনৈতিক লাভ নয়, আদর্শিক বিচ্যুতি থেকে সন্ত্রাসবাদে ঝুঁকেছে তরুণরা।

সন্ত্রাস দমনে আইনশঙ্খলা বাহিনীর কার্যক্রমে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৭৩ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী।

সন্ত্রাসবাদ দমনে বিচার ব্যবস্থার উপরও আস্থায় ঘাটতি জরিপে বেরিয়ে এসেছে বলে জানান তুরিন আফরোজ।

সন্ত্রাসবাদ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার, পারিবারিক নজরদারি, যুগোপযোগী আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীরা।

জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএম শহীদুল হাসান এবং পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তরুণরা কেন সন্ত্রাসবাদকে সমর্থন করছে তা বের করার উপর গুরুত্ব দেন ইকবাল সোবহান চৌধুরী।

“যদি কারণ খুঁজে বের করা যায় তাহলে ওই ১০ ভাগ তরুণকে উদ্ধার করা সম্ভব হবে,” বলেন তিনি।

Previous Post

প্রার্থী ঠিক করতে নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

Next Post

আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

Barta71.com

Barta71.com

Next Post
আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।