Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ওরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী: প্রধানমন্ত্রী

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ওরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী: প্রধানমন্ত্রী
Share the News

image-11723
বার্তা৭১ ডটকমঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় নানাভাবে ভূমিকা রাখছে। আমি আশা করছি, বিজিবি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিজিবি দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পিলখানায় এক অনুষ্ঠানে এ আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাস গৌরবোজ্জ্বল। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেয়া হয়। সীমান্তরক্ষী বাহিনীর সুবেদার মেজর শওকত আলীসহ তিনজন সেই ঘোষণা সারা দেশে ছড়িয়ে দেন। সেজন্য তাদের ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক উপাধি লাভ করেন তাদের অবদানের জন্য। এছাড়া, অর্ধশত সীমান্তরক্ষী মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন।

দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের সময় বিজিবির সাহসী ভূমিকা বিশ্বে সুনাম কুড়িয়েছে।

বিজিবির সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বিশ্বস্ততা পরীক্ষিত। আপনাদের প্রচেষ্টায় বিজিবি আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে, বিজিবির মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করছি। দেশ রক্ষার মহান দায়িত্ব আপনাদের ওপর অর্পিত। আশা করছি, সেই দায়িত্ব বর্তমানের মতোই সুষ্ঠু-সুন্দরভাবে পালন করে যাবেন।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, নারী পাচার রক্ষায় আপনার ভূমিকা অনন্য। সীমান্তে হত্যা দুঃখজনক। তবে আপনারদের প্রচেষ্টায় সীমান্তে হত্যা অনেক কমে গেছে।

বিজিবির আধুনিকায়নের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজিবির জন্য আধুনিক বাইনোকুলারসহ আধুনিক সরঞ্জামাদি কেনা হচ্ছে। বিজিবির চারটি রিজিয়নাল ডিভিশন স্থাপন করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। ৮৮তম ব্যাচে প্রথমবারের মতো ৮৭ জন নারী বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, ৮৯তম ব্যাচে ৯২ জন, ৯০তম ব্যাচে ১০০ জন নারী সদস্য বিজিবিতে নিয়োগের প্রক্রিয়া চলমান।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যসহ শিক্ষা-দীক্ষা, বাসস্থান সবকিছুতে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি। আমাদের লক্ষ্য- ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

২০০৯ সালের পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, সেই ঘটনায় স্বজন হারানোর বেদনা নিয়ে অনেকেই আজ বেঁচে আছেন। আমি তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি।

Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে ‘আশাবাদী’ বিএনপি

Next Post

নাসিক নির্বাচনে নৌকাই জিতবে: ওবায়দুল কাদের

Barta71.com

Barta71.com

Next Post
নাসিক নির্বাচনে নৌকাই জিতবে: ওবায়দুল কাদের

নাসিক নির্বাচনে নৌকাই জিতবে: ওবায়দুল কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।