Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

জনতা ব্যাংকে চেয়ারম্যান নিয়োগে নাটকীয়তা

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য
0
জনতা ব্যাংকে চেয়ারম্যান নিয়োগে নাটকীয়তা
Share the News


বার্তা৭১ ডটকমঃ একক ঋণের বৃহৎ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় থাকা রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে শেষ পর্যন্ত নাটকই করল সরকার। তিন দিনের মধ্যে পাল্টে ফেলল সিদ্ধান্ত। কয়েক ঘণ্টার নোটিশে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান। গতকাল বুধবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যাংকটির পরিচালক লুনা শামসুদ্দোহা।

এর আগে সাবেক অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে চেয়ারম্যান করতে ব্যাংকটির পর্ষদকে গত ২৫ ফেব্রুয়ারি চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কোনো আপত্তি না থাকলে পর্ষদ হেদায়েতুল্লাহ আল মামুনকে চেয়ারম্যান নিয়োগ দিতে পারে।

তবে জনতা ব্যাংক ওই চিঠি আমলে নেয়নি। তাকে চেয়ারম্যান করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো আবেদনও করেনি।

ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, হেদায়েতুল্লাহ আল মামুনকে চেয়ারম্যান করার উদ্যোগের কারণে ব্যাংকটির শীর্ষ ব্যবসায়ী গ্রাহকদের কয়েকজন ও শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বেশ অস্বস্তিতে পড়েন। তাঁর নিয়োগ বাতিল করতে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেন কেউ কেউ। এরপরই তাঁর নিয়োগ বাতিল হয়।

জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান গত রাতে বলেন, ‘ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন হতেই পারে। এর আগেও হয়েছে।’ এর বেশি কিছু তিনি বলতে চাননি।

নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগের নিয়োগের বিষয়ে কিছু জানেন না।

জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গত তিন বছর দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। গত ৭ ডিসেম্বর তার চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়। এরপর নতুন কাউকে চেয়ারম্যান নিয়োগ দেয়নি সরকার।

ব্যাংক জানায়, চিঠির পর ব্যাংকের কয়েকজন কর্মকর্তা শীর্ষ ব্যবসায়ী গ্রাহকদের নিয়ে দফায় দফায় আলোচনা করে অন্য কাউকে চেয়ারম্যান করতে তদবির শুরু করেন। নিজেদের সুবিধার জন্য তাঁরা এমন কাউকে চেয়ারম্যান করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে সুবিধা নিতে কোনো সমস্যা না হয়। এ জন্যই তাঁরা বেছে নিতে চান নতুন কাউকে। ব্যাংকটির শীর্ষ গ্রাহকের মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এননটেক্স গ্রুপ, থার্মেক্স গ্রুপ ও যমুনা গ্রুপ।

আর এই পর্যায়েই গতকাল দুপুরে নিয়োগ পান ব্যাংকটির পরিচালক লুনা শামসুদ্দোহা, যিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি ২০১৬ সালের ৬ জুন থেকে জনতা ব্যাংকের পরিচালক। নিজের ব্যবসায়ে বেশি মনোযোগী থাকায় ব্যাংকের পরিচালক হিসেবে তিনি বেশি সময় দিতে পারছিলেন না বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ী গ্রাহক ও ব্যাংকারদের চাহিদার পরিপ্রেক্ষিতে গতকাল তাকেই চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমান পরিচালক থাকায় তাকে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হয়নি বলে জানা গেছে। গতকালের পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদ বলেন, নতুন চেয়ারম্যান নিয়োগে গতকাল চিঠি আসে এবং গতকালই দায়িত্ব নেন তিনি। এ জন্য আগের চিঠি অকার্যকর হয়ে যায়। সূত্র : প্রথম আলো

Previous Post

ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

Next Post

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

Barta71.com

Barta71.com

Next Post
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।