Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আঞ্চলিক সংবাদ

ভারতের পক্ষে কথা বলার অধিকার ওবায়দুলকে কে দিয়েছে : মির্জা আলমগীর

Barta71.com by Barta71.com
in আঞ্চলিক সংবাদ, রাজনীতি
0
ভারতের পক্ষে কথা বলার অধিকার ওবায়দুলকে কে দিয়েছে : মির্জা আলমগীর
Share the News


বার্তা৭১ ডটকমঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের পক্ষে কথা বলার অধিকার কে দিয়েছে- তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত বৌদ্ধ নাগরিক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘ক’দিন আগে আওয়ামী লীগের ১৯ জনের একটি টিম গিয়েছিল ভারতে সেই দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাত করার জন্য। খুব ভাল কথা। আমরা এই ধরনের সফরকে সব সময় স্বাগত জানাই। কারণ এতে করে দু’দেশের মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সু-সম্পর্ক তৈরি হয়। আমিও তিন সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কিছুদিন আগে চীনে গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতারা ভারত থেকে এসে কী বললেন? তারা বললেন- ভারত বলেছে বাংলাদেশের আগামী নির্বাচনে ভারত ইন্টার ফেয়ার করবে না। কথাটার অর্থ কি? কেউ কি বলেছে ভারত বাংলাদেশের নির্বাচনে ইন্টার ফেয়ার করবে? ওনাকে (ওবায়দুল কাদের) কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটি বলার জন্য। এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না- তিনি কার কাছে থেকে এ দায়িত্ব পেলেন? তাকে কে দিল এই অধিকার?’

ওবায়দুল কাদেরের এমন বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যার সৃষ্টি করবে দাবি করে মির্জা আলমগীর বলেন, ‘ভারতের পক্ষে কথা বলার অধিকার তাকে কেউ দেয়নি। এটা গোটা বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।’

মির্জা আলমগীর আরো বলেন, ‘আমরা সবসময় মনে করি ভারত আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কথা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্বীকার করি। তাদের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক থাকুক এটা আমরা সবসময় চাই।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত ও কর্মক্ষম আছেন, ততদিন পর্যন্ত তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে’ আওয়ামী লীগ নেতা হানিফের এমন বক্তব্য উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, ‘আজীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। আমরাও তাতে খুশি হবো। কিন্তু জনগণের ভোটে ক্ষমতায় আসুক। গণরায় ছাড়া তো বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।’

ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণকে নিয়ে আপনারা ক্ষমতায় আসুন, জনগণ ভোট দিক আপনাদেরকে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসুন আমাদের কারও আপত্তি নেই। তাহলে কেন, কী কারণে আপনারা দেশনেত্রীকে আটকে রেখেছেন? কী অপরাধ তার? একটা মিথ্যা, সাজানো, বানোয়াট মামলা দিয়েছেন তার নামে।’

মির্জা আলমগীর আরো বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই। আজকের এই সরকার বিনাভোটের সরকার। মানুষ তাদের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। বিচার বিভাগকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন কার কাছে যাবে, কোথায় যাবে? এই ফ্যাসবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোল বড়ুয়া, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু দীপেন্দ নাথ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো: জসিম ও সুশীল বড়ুয়া প্রমুখ।

Previous Post

একাদশ সংসদ নির্বাচন নিয়ে মোদি একটি শব্দও বলেননি : ওবায়দুল কাদের

Next Post

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই: ডিজি

Barta71.com

Barta71.com

Next Post
পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই: ডিজি

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই: ডিজি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।