Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাখাইনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে কথা বলা রোহিঙ্গারা আত্মগোপনে

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক
0
রাখাইনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে কথা বলা রোহিঙ্গারা আত্মগোপনে
Share the News


বার্তা৭১ ডটকমঃ গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতিনিধিদের সঙ্গে যেসব রোহিঙ্গা গ্রামবাসী কথা বলেছেন, দেশটির নিরাপত্তা সংস্থার টার্গেটে পরিণত হওয়ায় তারা আত্মগোপনে চলে গেছেন।

এক রোহিঙ্গা প্রতিবেদকের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইউএনএসসি প্রতিনিধিদের সঙ্গে আলাপে রোহিঙ্গারা তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সহিংসতার অভিজ্ঞতার বিবরণ দেন।

এখন মিয়ানমারের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করলে তারা আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা প্রতিবেদক গার্ডিয়ানকে জানান, রাখাইন রাজ্যে ইউএনএসসি প্রতিনিধিদের পরিদর্শনের আগে মংডু শহরতলীয় কৃর্তপক্ষ আশপাশের গ্রামের রোহিঙ্গাদের সতর্ক করে দিয়েছেন যাতে তারা সরকার কিংবা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিরূপ কিছু না বলেন।

যারা এ হুশিয়ারির অবাধ্য হবেন, তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিল মিয়ানমার সরকার।

এ হুমকির পর যখন নলবইন্না গ্রামের অধিকাংশ বাসিন্দা জাতিসংঘের প্রতিনিধিদের কথা বলতে অনাগ্রহ দেখান, তখন তিন কিশোর ও এক মধ্যবয়সী নারী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

জাতিসংঘের প্রতিনিধিরা চলে যাওয়ার পর মিয়ানমার সরকার, সামরিক গোয়েন্দা ইউনিটের এজেন্ট ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা ওই গ্রামে আসেন।

তারা প্রতিনিধিদের সঙ্গে কথা বলা রোহিঙ্গাদের খুঁজে বের করতে তল্লাশি শুরু করেন। কিন্তু সরকার ও নিরাপত্তা সংস্থার কাছ থেকে প্রতিশোধের ভয়ে ওই চার রোহিঙ্গা আত্মগোপনে যেতে বাধ্য হন।

ওই প্রতিবেদক বলেন, জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে আসা কয়েকজন গোয়েন্দা গ্রাসবাসীদের সঙ্গে তাদের কথোপকথন ভিডিও করেছেন। গোয়েন্দারা গ্রাম প্রশাসক ও নলবইন্না গ্রামবাসীকে ভিডিও দেখিয়ে ওই চারজনকে খুঁজে বের করতে সহায়তা চেয়েছেন।

রোহিঙ্গা প্রতিবেদক বলেন, তারা মিয়ানমারের ভেতরে রয়েছেন, নাকি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে গেছেন, তাও আমাদের জানা নেই।

বাংলাদেশ ভিত্তিক রোহিঙ্গা রাজনৈতিক কর্মী কো কো লিন বলেন, গ্রাম প্রশাসক ও গ্রামবাসীরা সেনাবাহিনীকে বলেছেন, তারা ওই নারী ও কিশোরদের চেনেন না। কিন্তু নিরাপত্তা বাহিনী গ্রামজুড়ে তল্লাশি অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, ওই চার রোহিঙ্গাকে সত্য বলার খেসারত দিতে হচ্ছে। অতীতেও এরকম ঘটনায় অনেককে নির্যাতনের শিকার হতে হচ্ছে।

১ মে রাখাইনে দিনব্যাপী পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধিরা কয়েকটি গ্রামে যান। মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার সরাসরি বিবরণ শুনতেই তারা এ পরিদর্শন করেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নিপীড়নের বর্ণনা দেয়ায় এর আগেও অনেক রোহিঙ্গাকে টার্গেটে পরিণত হতে হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলায় ২০১৬ সালের ডিসেম্বরে রোহিঙ্গা বিধবা নারী নুর জাহান ও জামালিদা বেগমকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে।

এছাড়াও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে নিজেদের দুর্গতির কথা বলায় চার রোহিঙ্গাকে কারাগারে আটক করা হয়।

Previous Post

আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিলেন আরশি খান

Next Post

সাবেক একনায়ককে বিশ্বাস করা সহজ নয়: আনোয়ার ইব্রাহীমের মেয়ে

Barta71.com

Barta71.com

Next Post
সাবেক একনায়ককে বিশ্বাস করা সহজ নয়: আনোয়ার ইব্রাহীমের মেয়ে

সাবেক একনায়ককে বিশ্বাস করা সহজ নয়: আনোয়ার ইব্রাহীমের মেয়ে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।