Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি
Share the News


টাইব্রেকারে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি। মিউনিখে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই চেলসিকে চেপে ধরে বায়ার্ন। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হতে হয় জার্মান পরাশক্তিদের।

ম্যাচে বায়ার্নের প্রথম হতাশাজনক মুহূর্ত ১৩ মিনিটের সময়। ফ্র্যাঙ্ক রিবেরির ক্রস থেকে মারিও গোমেজের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

২১ মিনিটে গোল প্রায় করেই ফেলেছিলেন আরিয়েন রবেন। দুজনকে বোকা বানিয়ে শট নিয়েছিলেন তিনি। কিন্তু দারুণ দক্ষতায় চেলসিকে বিপদমুক্ত করেন গোলরক্ষক পিওতর চেক। বল চেকের হাতে লেগে, ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়।

৩৬ মিনিটের সময় আবার বায়ার্নের জন্য হতাশা। বাঁ দিক থেকে আসা রিবেরির ক্রসে বাঁ পায়ে শট নেন টমাস মুলার। কিন্তু বল সাইড বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

তিন মিনিট পর বায়ার্নের আরেকটি পরিকল্পিত আক্রমণ থেকে গোমেজের গোলের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রক্ষা করে চেলসি।

৪২ মিনিটে গোমেজের ব্যর্থতা তো রীতিমতো অমার্জনীয়। বক্সের মধ্যে ফাঁকায় বল পেলেও তিনি মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে।

তাই প্রথমার্ধটা হতাশা নিয়েই শেষ হয় বায়ার্নের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই চিত্র, বায়ার্নের গোল করার মরিয়া প্রচেষ্টা এবং চেলসির কোনোক্রমে রক্ষা পাওয়া।

৫৪ মিনিটে অবশ্য চেলসির জালে বল পাঠিয়েছিলেন রিবেরি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বৈধতা পায়নি।

৫৯ মিনিটে রবেনের জোরালো নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অ্যাশলি কোল।
৫ মিনিট পর বায়ার্নের আরেকটি সুযোগও নষ্ট হয় রবেনের ব্যর্থতায়।

৭৪ মিনিটে অবশ্য বেঁচে যায় বায়ার্ন। বাঁ দিক থেকে আসা সলোমন কালুর ক্রস থেকে দিদিয়ের দ্রগবার শট ঠেকিয়ে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়ের।

এর পরে অবশ্য যথারীতি বায়ার্নেরই প্রাধান্য ছিলো। কিন্তু মুলার-গোমেজদের ব্যর্থতায় কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না তারা।

অবশেষে সাফল্য ধরা দেয় ৮৩ মিনিটের সময়। রিবেরির ক্রস থেকে মুলারের হেড মাটিতে ড্রপ খেয়ে, চেককে বোকা বানিয়ে চলে যায় জালে।

তবে ৮৮ মিনিটে সমতা ফিরিয়ে আনে চেলসি। কর্নার থেকে দ্রগবার জোরালো হেড নয়েরের হাতে লেগে বায়ার্নের জালে প্রবেশ করে।

তাই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।

অতিরিক্ত সময়ের শুরুতেই চমক। ৯৩ মিনিটে রিবেরিকে বক্সের মধ্যে ফেলে দিয়ে দ্রগবা বায়ার্নকে শুধু পেনাল্টিই দেননি, হলুদ কার্ডও দেখেন।

কিন্তু পেনাল্টি থেকে রবেনের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ধরে ফেলেন চেক।

আর তাতে উজ্জীবিত হয়ে খেলায় প্রথম বারের মতো প্রাধান্য বিস্তার করতে শুরু করে চেলসি। যদিও অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে তারা আর গোলের দেখা পায়নি।

বরং ১০৮ মিনিটে বায়ার্নই গোল পেতে পারতো। রবেনের ক্রস থেকে রিবেরির বদলি হিসেবে নামা ওলিচের শট চলে যায় বাইরে।

এরপর দুদলই চেষ্টা করেছে গোল করার। কিন্তু সে সব চেষ্টা ব্যর্থ হওয়ায় দাঁড়াতে হয় টাইব্রেকারের সামনে।

টাইব্রেকারে চেলসির পক্ষে নেয়া হুয়ান মাতার প্রথম শটটিই ঠেকিয়ে দেন নয়ের।

তবে বায়ার্নের হয়ে চতুর্থ শট নিতে আসা ওলিচের শট ফিরিয়ে দেন চেক। আর শোয়েইনস্টাইগারের নেয়া পঞ্চম ও শেষ শটটি বাধা পায় সাইড বারে।

চেলসির শেষ শটটি করতে আসেন দ্রগবা। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে সতীর্থদের আনন্দ আলিঙ্গনে ভেসে যান আইভরি কোস্টের তারকা স্ট্রাইকার।

Previous Post

ফেসবুক স্ট্যাটাসের কারণে স্বামীকে ডিভোর্স

Next Post

বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহার করতে পারে বৃটিশ কাউন্সিল

Barta71.com

Barta71.com

Next Post
বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহার করতে পারে বৃটিশ কাউন্সিল

বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহার করতে পারে বৃটিশ কাউন্সিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।