Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home মতামত

কীভাবে বাংলাকে বিশ্বভাষা করা সম্ভব?

Barta71.com by Barta71.com
in মতামত
0
কীভাবে বাংলাকে বিশ্বভাষা করা সম্ভব?
Share the News


বার্তা৭১ ডটকমঃ বাংলা আমাদের প্রিয় মাতৃভাষা। এ ভাষা রক্ষার জন্য আমরা প্রাণ দিয়েছি। আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জন এবং চলছে এখন সারাবিশ্বে তার প্রচলন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে চলে বাংলাদেশে গ্রন্থমেলা।

১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সম্মেলনের উদ্বোধন করেন।

এবারের মেলায় নির্ধারণ করা হয়েছে ‘বিজয় বায়ান্ন থেকে একাত্তর’। সেই সঙ্গে ২০২০ সালে জাতির পিতার জন্মশতবর্ষ এবং ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন যাত্রাও শুরু হবে এ মেলা থেকে। বাংলা ভাষায় কথা বলে এখন গোটা বিশ্বে প্রায় ৩২ কোটি কিন্তু শুদ্ধ বানানে কত মানুষ এই ভাষা লিখতে পারে? বানান নিয়ে অনেক পণ্ডিতের রয়েছে নানা পরামর্শও।

ভাষা হচ্ছে নদীর মতো। এর মুখে বাঁধ দিলে তা হ্রদে পরিণত হয়, বহমানতা থাকে না। বাংলা ভাষা সংস্কৃতের গর্ভ থেকে উৎপত্তি লাভ করে বহু বিবর্তনের মধ্যে দিয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে।

ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) বলেছিলেন তার সময়ে, ‘পাঁচ কোটি বাঙালির অধিকাংশই বানান ভুল করে।’ সেই আমল থেকে এখন পৃথিবীতে আমাদের সংখ্যা বেড়েছে অনেক। বর্তমানে আমরা পৃথিবীর মধ্যে এক বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী। আমাদের সংখ্যা বর্তমান বিশ্বে প্রায় ৩২ কোটি হলেও আমরা কিন্তু আমাদের ভাষার শব্দগুলোর বানান সম্পর্কে এখনও একমত হতে পারিনি।

ইংরেজি ভাষার বর্ণমালা মাত্র ২৬টা। সেগুলো দিয়েই ইংরেজিতে সবকিছু লেখা যায়। সেই তুলনায় বাংলা ভাষার বর্ণমালা বেশ বড়। স্বরবর্ণ ১১টা, ব্যঞ্জনবর্ণ ৩৯টা, মোট ৫০টা। এরপর আছে কার চিহ্ন, যুক্তবর্ণ ইত্যাদি নানা বিষয়।

আমরা এখনও ভাষার লিখিত রূপ বা বানান নিয়ে বিভ্রান্ত। ই, ঈ, হ্রস্ব-ইকার, দীর্ঘ-ঈ-কার উ, ঊ, হ্রস্ব-উ-কার, দীর্ঘ-ঊ-কার, ন, ণ, স, শ, ষ, জ, য ইত্যাদি বর্ণ, কার চিহ্ন নিয়ে বিড়ম্বনায় পড়ে বহু মানুষ। অনেকে বানান ভুলের আশঙ্কায় বাংলা লেখে না। অনেকে ইংরেজি হরফে বাংলা ভাষা লিখে মনের ভাব প্রকাশ করে। এ অবস্থা থেকে উত্তরণ ও বাংলা ভাষাকে গণমানুষের ভাষা হিসেবে গ্রহণযোগ্য ও বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য বাংলা ভাষার লৈখিক রূপের কিছু পরিবর্তন এখন সময়ের দাবি।

বাংলা ভাষার লেখ্য রূপ যদি বাঙালিদের কাছেই স্বাচ্ছন্দ্যপূর্ণ না হয় তাহলে বিদেশিদের কাছে তা কিভাবে জনপ্রিয়তা পাবে? স, শ, ষ এর যে কোনো একটা; ই, ঈ এর মধ্যে যে কোনো একটা; হ্রস্ব-ইকার, দীর্ঘ-ঈ-কার এর মধ্যে যে কোনো একটা; উ, ঊ এর যে কোনো একটা; হ্রস্ব-উ-কার, দীর্ঘ-ঊ-কার এর যে কোনো একটা; ন, ণ, এর যে কোনো একটা; জ, য এর মধ্যে একটা; ত, ৎ এর মধ্যে একটা হলে কী ক্ষতি?

একটু উদার দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা নিশ্চিতভাবে বাংলা ভাষাকে আরও সহজভাবে লেখার ব্যবস্থা করতে পারি বৈকি। ভাষার লিখিত রূপ সহজ সরল করতে পারলে আমরা সহজে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব এবং সম্ভব হবে, ব্যবসা, বাণিজ্যসহ সকল বিষয়ে যোগাযোগ সহজতর করা।

নিচের দুটো বাক্য লক্ষ্য করা যেতে পারে: ১। আমরা একটি মহান জাতি। ২। আমরা জাতি দিয়ে সুপারি কাটি।

ওপরের বাক্য দুটোতে ‘জাতি’ শব্দটা একই বানানে দুটো ভিন্ন অর্থ বহন করে। ‘যাতি’ এর স্থলে ‘জাতি’ দৃষ্টিকটূ হলেও বুঝতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। আমরা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ভাষার লিখিত রূপ সংস্কারের জন্য উন্মুক্ত আলোচনার আয়োজন করি, বাঙালির প্রাণের ভাষায় বাঙালি পৌঁছে যাক বিশ্বের কোটি কোটি মানুষের কাছে স্বাচ্ছন্দে।

নানাভাবে বাংলাভাষাকে মজবুত করা দরকার। ডিজিটাল করতে হবে বাংলা ভাষাকে। দেশে বিদেশে বাংলাদেশি পণ্যদ্রব্য কেনা বেচার ব্যবহারিক ক্ষেত্রে সহজভাবে বাংলায় বিবরণ থাকতে হবে। দেশের প্রতিটি স্তরে বাংলার ব্যবহার মজবুত করতে হবে। আমি কোনো এক সময় যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ব্রিটিশকে ভিক্ষা করতে দেখেছি সুন্দর ইংরেজি ভাষা জানা সত্ত্বেও।

সেখান থেকে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় ইংরেজি জানাটা বিরাট কিছু নয় বরং নিজ ভাষায় যদি সবকিছু সঠিকভাবে প্রকাশ করতে পারি তার মতো ভালো কিছু হতে পারে না। আল কুরআনকেও আমাদের বাংলাভাষায় সঠিকভাবে অনুবাদ করে বুঝে পড়তে হবে, আল্লাহ পাক রাব্বুল আল-আমিনের সান্নিধ্য পেতে, তার মহব্বত পেতে। নিজ ভাষায় আল্লাহকে স্মরণ করার মধ্যে আত্মতৃপ্তি রয়েছে।

মোদের গরব, মোদের আশা, আ’মরি বাংলা ভাষা।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

Previous Post

করোনায় আরো ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৮৮

Next Post

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান

Barta71.com

Barta71.com

Next Post
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।