Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দলের সবাই ট্রফি জিততে মরিয়া ছিল : রোহিত শর্মা

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক, খেলা
0
দলের সবাই ট্রফি জিততে মরিয়া ছিল : রোহিত শর্মা
Share the News

বার্তা৭১ ডটকম: গত তিন বছরে তিনবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত। তাই টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসরের শিরোপা জিততে দলের খেলোয়াড়রা মরিয়া ছিলো বলে জানান চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গতরাতে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতে টিম ইন্ডিয়া।

 

ম্যাচ শেষে রোহিত জানান, গত তিন বছরে তিন বার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারিনি আমরা। এজন্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া ছিল  সবাই।

২০১৯-২০২১ মৌসুমে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠে ভারত। ২০২১ সালের জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।

২০২১-২৩ মৌসুমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের আসরেরও ফাইনালে জায়গা করে নেয় ভারত। দ্বিতীয় আসরের ফাইনালেও কপাল পুড়ে টিম ইন্ডিয়ার। ২০২৩ সালের জুনে ইংল্যান্ডের  ওভালে অনুষ্ঠিত  ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারে ভারত।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বসহ টানান দশ ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে নাম লেখায় রোহিত শর্মার দল। কিন্তু ফাইনাল হারের দুর্ভাগ্য পিছু ছাড়েনি ভারতের। আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।

 

টানা তিন বছর আইসিসি তিন ফাইনাল হেরে শিরোপার জন্য মুখিয়ে ছিল ভারত। অবশেষে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফাইনাল হারের তকমা মুছতে পারে টিম ইন্ডিয়া।

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য খেলোয়াড়রা মুখিয়ে ছিলো বলে জানান রোহিত। তিনি বলেন, ‘গত তিন-চার বছর ধরে কেমন কেটেছে আমাদের, সেগুলো বলা খুবই কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। আমরা আজ যা করেছি, সেটি নয়। আমরা আগে যা করেছি সেগুলোর ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুলগুলো কাটিয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘চাপের মধ্যে কি করতে হবে, ছেলেরা ভালোভাবেই বুঝতে পারে। আজ ছিলো তার নিখুঁত উদাহরণ। দেয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হবে আজ সবাই সেটা করেছে। আমরাসবাই মন থেকে খুব করে  ট্রফি জিততে চেয়েছি। সবাই মরিয়া ছিল। আমি এই দল , ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের নিয়ে গর্বিত।’

ফাইনাল জয়ের মুহূর্তটা ধরে রাখার ইচ্ছ পোষণ করেন রোহিত। তিনি বলেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ঐ মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কি চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল। যদি আমি নিজে মুহূর্তটা ধরে রাখতে পারতাম, কিন্তু সেটি সম্ভব না। কিন্তু আমি এটা সব সময় মনে রাখবো। এমন মুহূর্তের জন্যই আপনারা সবাই  অপেক্ষা করেন এবং ওই সময়ের জন্য পরিকল্পনা করেন। আপনি নির্দিষ্ট একটা বিষয়ের জন্য জীবনে মরিয়া থাকেন। আমার জীবনে এটার জন্য আমি মরিয়া ছিলাম। এবার আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি বলে খুব খুশি।’

বিশ্বকাপের শুরু থেকে ব্যাট হাতে সুপার ফ্লপ ছিলেন ভারতের সেরা ব্যাটার কোহলি। তারপরও কোহলির উপর আস্থা ছিলো দলের। ফাইনালের আগে ৭ ইনিংসে ৭৫ রান করেছিলেন কোহলি। তবে ফাইনালের মঞ্চে কথা বলে কোহলির ব্যাট। তার ৫৯ বলে ৭৬ রানের ইনিংসের কল্যাণে লড়াই করার পুঁিজ পায় ভারত।

কোহলিকে নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো কোন সন্দেহ ছিলো না। বড় মঞ্চ পেলেই বড় খেলোয়াড়রা জ্বলে ওঠে। একপ্রান্ত ধরে খেলেছে কোহলি, যা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কারন নিশ্চিন্তে ব্যাট করার জন্য উইকেট কম ছিলো। কিন্তু নিজের সব অভিজ্ঞতা দিয়ে দারুণভাবে ইনিংস গড়েছেন কোহলি।’

Previous Post

প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার এইচএসসি পরীক্ষার্থী

Next Post

সব বিভাগেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

Barta71.com

Barta71.com

Next Post
সব বিভাগেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

সব বিভাগেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।