বিয়ের আগেই পাঁচজন পুরুষের সঙ্গ পেয়েছেন আন্না ফারিস। সোজা কথায়, পাঁচজনের শয্যাসঙ্গী হয়েছেন তিনি। না, এটি কোনো ট্যাবলয়েডের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নয়, আন্নারই স্বীকারোক্তি। সম্প্রতি কমেডি ছবি ‘হোয়াটস ইয়োর নাম্বার’-এর উদ্বোধনী প্রদর্শনীতে মার্কিন এই অভিনেত্রী অকপটে এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আপনি কি মনে করেন না, সংখ্যাটা নেহাত কম? বিয়ের আগে সাধারণত মার্কিন নারীরা গড়ে ১০ জনেরও বেশি পুরুষের শয্যাসঙ্গী হয়ে থাকেন । আর আমার বয়স মাত্র ৩৪ । প্রেমিক-ভাগ্য আমার খারাপই বলতে হবে। যদিও এর পেছনে যথেষ্ট কারণ আছে । যৌনতার ব্যাপারে এক ধরনের অস্বস্তিবোধ কাজ করে আমার মাঝে।’











