
ঢাকা, ২৮ নভেম্বর : আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে আগুন লাগানোর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদেরকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির সেন্টার সূত্র নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত ৩ জনই তাজরিন গার্মেন্টসের কর্মচারী।
তারা হলেন- হামিদুল (প্রোডাকশন ম্যানেজার), আল-আমিন (সিকিউরিটি গার্ড) ও দুলাল হোসেন (প্রশাসনিক কর্মকর্তা)। প্রথমে তাদেরকে আটক করা হয় এবং পরে থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে বেলা সাড়ে ১০ ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম বার্তা ৭১ কে জানান, স্মরণকালের অন্যতম ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ শুরু এর পিছনের রহস্য উদঘাটনে কাজ করেছে।
তারই ধারাবাহিকতায় এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।











