Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

মূসক দেয় না কয়েক লাখ প্রতিষ্ঠান, অর্থমন্ত্রীর অসন্তোষ

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য, জাতীয়
0
মূসক দেয় না কয়েক লাখ প্রতিষ্ঠান, অর্থমন্ত্রীর অসন্তোষ
Share the News

10_AMA+Muhith_mushok_20150712_0005
বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশে মূল্য সংযোজন কর বা মূসক দেওয়ার উপযুক্ত সব প্রতিষ্ঠান থেকে কর না পাওয়ায় অসন্তোষ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজস্ব আয়ের উপর ভর করে চলতি অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার বাজেট দেওয়া মুহিত রোববার জাতীয় মূসক দিবস ও সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্যে নিজের অসন্তুষ্টির কথা জানান।

শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূসকদাতা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, দেশে মাত্র ৬০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান মুসক দেয়।

বাংলাদেশে কি মাত্র ৬০ হাজার প্রতিষ্ঠান মূসক প্রদানের উপযুক্ত- এই প্রশ্ন করে নিজেই উত্তর দেন তিনি।

“আমার তো মনে হয় ৩ থেকে ৬ লাখ প্রতিষ্ঠান মূসক প্রদানের উপযুক্ত, কিন্তু তারা কর প্রদান করেন না।”

মুহিত বলেন, আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের যে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তার মধ্যে আয়কর ও মূসক মিলিয়ে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

মূসকের সঙ্গে আয়কর দাতাদের সংখ্যা নিয়েও নিজের অসন্তোষ জানান তিনি।

“আমাদের ১৫ কোটি মানুষের দেশে প্রায় ৪ কোটি লোক আয়কর প্রদানের উপযুক্ত হলেও মাত্র ১১ লাখ লোকে কর প্রদান করেন। আমার মতে, মানুষের উন্নয়নের জন্য, সুযোগ-সুবিধার জন্য ও একটু ভালোভাবে সবার বাঁচার জন্য কর প্রদানে যারা উপযুক্ত তাদের সবার এগিয়ে আসা উচিত।”

10_AMA+Muhith_mushok_20150712_0001
মূসক বা ভ্যাট দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে মুহিত বলেন, “মূসক একটি ভালো কর, ন্যায় কর। আপনারা মূসক কর প্রদান করে রাজস্ব আদায়ে আপনারা আমাদের সহযোগিতা করুন।”

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন আগামী বছর থেকে পুরোপুরি কার্যকর হবে বলেও জানান তিনি।

“নতুন আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এর জন্যে পর্যালোচনা কমিটিও কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ব্যবসাবান্ধব, সহজ ও স্বচ্ছ মূসক ব্যবস্থা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে অন্য বক্তারাও সামর্থ্যবান নাগরিকদের কর ও মূসক দিয়ে জনগণের সেবার কাজটি ত্বরান্বিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকও সামর্থ্যবানদের কর না দেওয়া নিয়ে অসন্তোষ জানান।

তিনি বলেন, “উন্নয়নে এখন দেশীয় উৎস থেকেই বেশি সম্পদ আহরণ করা হচ্ছে। এক সময় জিডিপির প্রায় ৭/৮ ভাগ বৈদেশিক সহায়তার প্রয়োজন হলেও এখন তা ১/২ ভাগে নেমে এসেছে।”

অনুষ্ঠানে সেরা মূসকদাতা হিসেবে জাতীয় ও জেলা পর্যায়ের ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ২০১৩-১৪ অর্থবছরের সেরা ভ্যাটদাতা হিসেবে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ের ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী।

এনইবিআরের সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

Previous Post

খালেদা জিয়াকে নির্বাচনের অযোগ্য করার ষড়যন্ত্র চলছে : নজরুল ইসলাম

Next Post

কারাগারে বসে মধ্যম আয়ের দেশের পরিকল্পনা করেন হাসিনা

Barta71.com

Barta71.com

Next Post
কারাগারে বসে মধ্যম আয়ের দেশের পরিকল্পনা করেন হাসিনা

কারাগারে বসে মধ্যম আয়ের দেশের পরিকল্পনা করেন হাসিনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।