Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

মুজাহিদ-সাকার ফাঁসির দাবি গণজাগরণ মঞ্চের

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
মুজাহিদ-সাকার ফাঁসির দাবি গণজাগরণ মঞ্চের
Share the News

 

 

 

 

 

বার্তা৭১ ডটকমঃ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণঅবস্থান কর্মসূচী শুরু করেছে গণজাগরণ মঞ্চ।

পূর্বঘোষণা অনুযায়ী, প্রবল ঝড় বৃষ্টিময় বৈরী আবহাওয়া উপেক্ষা করেও আজ শাহবাগে গণ অবস্থান কর্মসূচী পালন করেন মঞ্চের নেতাকর্মীরা। বিকাল চারটার কিছু পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচী শুরু করেন তাঁরা। এসময় তাঁরা যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকর ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে শ্লোগান দেন।
এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গনজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। ইমরানের বক্তব্যের সময় প্রবল বৃষ্টি শুরু হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র তাঁর বক্তব্যে বলেন,  “যত দ্রুত সম্ভব  এই দুই কুখ্যাত মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করতে হবে। আমাদের আশঙ্কার জায়গাটি হলো, রায় কার্যকর প্রক্রিয়া যতো দীর্ঘায়িত করা হবে, এই অপরাধীচক্র তাঁদের ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত করার সুযোগ পাবে। আমরা দেখেছি যুদ্ধাপরাধী মুজাহিদের চূড়ান্ত রায় ঘোষিত হওয়ার পর ইতোমধ্যেই দেড় মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে।  কিন্তু পূর্ণাঙ্গ রায়টি এখনো প্রকাশিত হয়নি। রায় কার্যকর প্রক্রিয়ার এই ধীরগতিতে আমরা হতাশা প্রকাশ করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হবে, যার মাধ্যমে রায় কার্যকরের প্রক্রিয়া সুগম হবে”।

তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগে যেসব যুদ্ধাপরাধীর অপরাধ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে তাঁদের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত করতে হবে এবং সকল দন্ডিত অপরাধীদের পরিবারের সদস্যদের গোয়েন্দা নজরদারির ভেতরে নিয়ে আসতে হবে যাতে করে তারা কোনো দেশবিরোধী ষড়যন্ত্র না করতে পারে।

গণজাগরণ মঞ্চ ও এর কর্মীদের নামে নানারকম অপপ্রচার চালিয়ে তাঁদের সম্মানহানি ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে মুখপাত্র বলেন, অপপ্রচার কিংবা প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। মুজাহিদ ও সাকার মৃত্যুদন্ড কার্যকরের আগ পর্যন্ত প্রতি শুক্রবার শাহবাগে গণঅবস্থান কর্মসূচী চলবে। গণজাগরণ মঞ্চ রাজপথে আছে। সর্বশেষ যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের আগ পর্যন্ত  যত বাধাই আসুক না কেনো গণজাগরণ মঞ্চ রাজপথেই থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে সঙ্গীতা ইমাম, ভাস্কর রাসা, জীবনানন্দ জয়ন্ত, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য আপিল বিভাগ কর্তৃক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের  মৃত্যুদন্ডের রায় প্রদানের দিনই মুজাহিদ ও সাকার রায় দ্রুত কার্যকরের দাবিতে এই কর্মসূচী ঘোষণা করা হয়।

Previous Post

কাল খালেদার সঙ্গে রাজশাহী বারের আইনজীবীদের বৈঠক

Next Post

বিশ্বকে দেখিয়েছি আমরা পারি: জয়

Barta71.com

Barta71.com

Next Post
বিশ্বকে দেখিয়েছি আমরা পারি: জয়

বিশ্বকে দেখিয়েছি আমরা পারি: জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।