Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

খুলনাকে ৫ উইকেটে হারালো কুমিল্লা

Barta71.com by Barta71.com
in খেলা
0
খুলনাকে ৫ উইকেটে হারালো কুমিল্লা
Share the News

image-8991
বার্তা৭১ ডটকমঃ
খুলনা টাইটানসকে পাঁচ উইকেটে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারের ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। মারলন স্যামুয়েলস দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে বল হাতে খুলনার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন বেনি হাওয়েল।

১৪২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ইনিংসের প্রথম ওভারেই হোঁচট খায় কুমিল্লা। স্বদেশী পেসার জুনাইদ খানের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ (০)। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন ইমরুল কায়েস ও মারলন স্যামুয়েলস।

দলীয় পঞ্চাশ রানের মাথায় ইমরুলকে (২০) শুভাগত হোমের ক্যাচে বানিয়ে ব্রেকথ্রু এনে দেন শফিউল ইসলাম। ১২ রান যোগ হতেই মোশাররফ হোসেনের বলে নিকোলাস পুরানের গ্লাভসে আটকা পড়েন খালিদ লতিফ (৩)।

লতিফের বিদায়ে স্যামুয়েলসের সঙ্গী হন মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে ঝড়ই তোলেন কুমিল্লা দলপতি। ১৩তম ওভারে বেনি হাওয়েলের বলে শুভাগত হোমের হাতে ধরা পড়ার আগে ১১ বলে তিন ছক্কায় ২০ রানের কার্যকরী ইনিংস উপহার দেন। ১৫তম ওভারে হাওয়েলের দ্বিতীয় শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্ত (৪)।

এর আগে প্লে-অফ নিশ্চিতের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পায় খুলনা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৪১। দুর্দান্ত বোলিংয়ে খুলনার রানের লাগাম টেনে ধরেন মাশরাফি বিন মর্তুজা।

মাহমুদউল্লাহ ৪০ ও বেনি হাওয়েল ১২ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার মোহাম্মদ হাসানুজ্জামানের ব্যাট থেকে।

বিপিএলের ৩৭তম ম্যাচটিতে টস জিতে মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। দলীয় আট রান তুলতেই উইকেট হারায় খুলনা। তৃতীয় ওভারের প্রথম বলেই রিকি ওয়েসেলসের (৪) স্ট্যাম্প ভেঙে কুমিল্লাকে ব্রেকথ্রু এনে দেন পেসার মোহাম্মদ শরিফ।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে বোলিং প্রান্তে আসেন মাশরাফি। প্রথম বলেই উইকেট তুলে নেন। ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আব্দুল মজিদ (১৮)। দ্বিতীয় ওভারেও কাছাকাছি গিয়েছিলেন। চতুর্থ বলটি ছুঁয়ে যায় মাহমুদউল্লাহর স্ট্যাম্প। নবম ওভারটিতে আসে মাত্র ১ রান।

নিজের তৃতীয় ওভারে এসে আবারো উইকেট উদযাপনে মাতেন কুমিল্লা দলপতি। এবার হাসানুজ্জামানকে (২৯) লিটন দাসের গ্লাভসবন্দি করেন। বিরতি না নিয়ে টানা বোলিং করে যান তিনি।

বোলিং স্পেলের শেষ ওভারেও (১৩তম) পান সাফল্য। নিকোলাস পুরানকে (১৪) ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন মাশরাফি। চার ওভারে ১৬ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখেই পড়ে খুলনা। ১৬তম ওভারে দলীয় একশ’ পার করে তারা।

১৭তম ওভারে পঞ্চম উইকেটের পতন ঘটান তরুণ আফগান লেগস্পিনার রশিদ খান। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন আরিফুল হক (১৩)। পরের ওভারেই শুভাগত হোমকে (২) রশিদ খানের ক্যাচবন্দি করেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

Previous Post

‘দেশে আন্তর্জাতিকমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’: মন্ত্রী মোহাম্মদ নাসিম

Next Post

সজিনার ঔষধিগুণ

Barta71.com

Barta71.com

Next Post
সজিনার ঔষধিগুণ

সজিনার ঔষধিগুণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।