Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

সার্চ কমিটি: নাম চূড়ান্ত হতে পারে সোমবার

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
সার্চ কমিটি: নাম চূড়ান্ত হতে পারে সোমবার
Share the News

image-18424
বার্তা৭১ ডটকমঃ
নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে কমিশনারদের নাম প্রস্তাবে গঠিত সার্চ কমিটি আগামী সোমবার বিকেল ৫টায় আবার এ বিষয়ে বৈঠক করবে। ওই বৈঠকে রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সার্চ কমিটিকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করে। এ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১২৫ জনের নাম থেকে বাছাই করে ২০ জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল, সেগুলো আরো পর্যালোচনা করেছে সার্চ কমিটি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সততা, দক্ষতা, দলনিরপেক্ষ ও কার্যক্ষমতার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। আর এ ব্যাপারে বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশিষ্টজনদের মতামতও পর্যালোচনা চলছে। সেখান থেকে সর্বোত্তম ব্যক্তিদের বাছাই করছে সার্চ কমিটি। ’ কারো নাম সংযোজন বা বিয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ২০ জনের বাইরে নতুন কোনো নাম এখনো সার্চ কমিটি সংযুক্ত করেনি।

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ গতকাল বলেন, ‘দুই দফায় ১৬ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে যেসব মতামত এসেছে, নির্বাচন কমিশন করার বিষয়ে যেসব মানদণ্ড নিয়ে তাঁরা সুপারিশ করেছেন, আজকের (বৃহস্পতিবার) বৈঠকে সেসব সুপারিশের একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। এ সারসংক্ষেপ আরো পর্যালোচনা করে চূড়ান্ত করার পর ১০ জনের নামের তালিকার সঙ্গে রাষ্ট্রপতির কাছে দেয়া হবে।’ বিশিষ্টজনদের পরামর্শের একটি সারসংক্ষেপ গণমাধ্যমকেও দেয়া হবে বলে তিনি জানান। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগ-বিএনপিসহ ৩১টি রাজনৈতিক দলের সংলাপ হয়। এ সংলাপের পর রাষ্ট্রপতি গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি করে দেন।

সার্চ কমিটিকে ১০ কার্যদিবস বা আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তিন সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে। কমিটি ন্যূনপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করবে। প্রতিটি পদের বিপরীতে কমিটি দুটি করে নাম দেবে। কমিটির সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে এসব নাম চূড়ান্ত হবে। সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারীর সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার থাকবে।

Previous Post

শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক

Next Post

সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল: তথ্যমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল: তথ্যমন্ত্রী

সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল: তথ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।