Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

ভারতের সামনে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ

Barta71.com by Barta71.com
in খেলা
0
ভারতের সামনে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ
Share the News


বার্তা৭১ ডটকমঃ শ্রীলংকার বিপক্ষে খরা ঘোচানো ঐতিহাসিক জয়ে সরে গেছে সংশয়ের মেঘ। গুঁড়িয়ে গেছে মানসিক বাধার দেয়াল। মিলেছে আত্মবিশ্বাসের রসদ। ফিরে পাওয়া সেই বিশ্বাসের ভেলায় চেপেই এবার আরেকটি চ্যালেঞ্জ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

চ্যালেঞ্জটা ‘ক্ষুদে’ ক্রিকেটে ভারত-জুজু কাটানোর। ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচে আজ দেখা হবে বাংলাদেশ ও ভারতের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। শ্রীলংকার কাছে হার দিয়ে সিরিজ শুরুর পর টানা দুই ম্যাচ জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের কাছে টানা দুই হারে ফাইনালে ওঠার হিসাবটা জটিল হয়ে গেছে স্বাগতিক শ্রীলংকার।

বাংলাদেশ রয়েছে মাঝামাঝি অবস্থানে। ভারতের কাছে হেরে নিদাহাস ট্রফিতে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার গড়া ২১৪ রানের পাহাড় টপকে ধূসর ছবিটা রঙিন করে তুলেছে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলে আরাধ্য ফাইনাল চলে আসবে দৃষ্টিসীমায়। হারলেও সুযোগ থাকবে। তখন শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প থাকবে না। অন্যদিকে আজ জিতলেই ফাইনালে চলে যাবে ভারত।

আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে শুক্রবারের বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের দিকে। ভারতের সুবিধা হল নেট রান রেটে এগিয়ে তারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষেও তারা। বাংলাদেশ ও শ্রীলংকার ঝুলিতে আছে সমান দুই পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলা বাংলাদেশ নেট রান রেটে শ্রীলংকার চেয়ে পিছিয়ে আছে। ফাইনালের সমীকরণটা আরও জটিল হয়ে উঠবে আজ বাংলাদেশ জিতলে এবং শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হারলে।

তখন তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দল দুটি পাবে ফাইনালের টিকিট। রান রেটের বিষয়টিও তাই আজ মাথায় রাখতে হবে বাংলাদেশকে। তবে আগে ভারতের গেরো খোলার চ্যালেঞ্জটা জয় করতে চান মাহমুদউল্লাহরা। টি ২০ সংস্করণে দু’দলের আগের ছয় ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত। ২০১৬ টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে এক রানের সেই অবিশ্বাস্য হারের দুঃস্মৃতি কখনই ভোলা সম্ভব নয়। তবে সেই দুঃস্মৃতি ভারতকে ফিরিয়ে দেয়া খুবই সম্ভব। মানসিক বাধাটা কেটে গেছে আগের ম্যাচেই। যে বাংলাদেশ আগে কখনও টি ২০ তে দুইশ’ করতে পারেনি, তারাই কিনা শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের কঠিনতম লক্ষ্য তাড়া করে জিতেছে। রাঙিয়েছে ইতিহাসের পাতা। ৩৫ বলে ৭২* রানের মহাকাব্যিক এক ইনিংসে ঐতিহাসিক এ জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটেও ছিল দুঃসাহসী আত্মবিশ্বাসের ছটা।

হন্যে হয়ে একটি জয়ের খোঁজে থাকা বাংলাদেশ কাঙ্ক্ষিত সেই অমৃতের স্বাদ পেয়ে মানসিকভাবে খোলনলচে বদলে গেছে। ভারতকে হারানো এখন আর অসম্ভব মনে করছেন না মাহমুদউল্লাহরা। ভাগ্যের দিকে তাকিয়ে না থেকে বাকি দু’ম্যাচ জিতে নিজেরাই নিশ্চিত করতে চান ফাইনাল। ভারত জয়ের মিশনে নামার আগে সেটাই জানালেন লংকা-বধের নায়ক মুশফিক, ‘যে আত্মবিশ্বাস দরকার ছিল, আগের ম্যাচ থেকেই সেটা পেয়ে গেছি আমরা।

আশা করি, এটা ধরে রাখতে পারব। এখনও দুটি ম্যাচ আছে আমাদের। সেভাবেই আমরা পরিকল্পনা করছি। যদি তা বাস্তবায়ন করতে পারি, আশা করি, পরের ম্যাচ দুটি জিতে আমরাই ফাইনালে উঠব।’

Previous Post

খালেদা জিয়ার জামিন স্থগিত

Next Post

বরিশালের জেলাগুলোতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Barta71.com

Barta71.com

Next Post
বরিশালের জেলাগুলোতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরিশালের জেলাগুলোতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।