Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

আজ মাধুরীর ৪৫তম জন্মদিন

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
আজ মাধুরীর ৪৫তম জন্মদিন
Share the News


বার্তা৭১ডটকম (১6 মে ২০১২) : এক, দো, তিন গুনতে গুনতে তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। বলিউড গ্ল্যামক্যুইন জায়গা করেছেন তামাম ভারতবাসীর মনে। হাসির ঝলকে, রূপের চমকে আজও তিনি ভূবনমোহিনী। তিনি মাধুরী। আজ তার ৪৫তম জন্মদিন।
১৯৮৪ সালে অবোধ দিয়ে বলিউডে যাত্রা শুরু। প্রথম ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর টানা পাঁচ বছর ধরে একের পর এক ছবি ফ্লপ করলেও হাল ছাড়েননি তিনি। ১৯৮৮ তে প্রথম ‘মেজর’ হিট ‘তেজাব’। এই ছবিই মাধুরীর কেরিয়ারের প্রথম গুরুত্বপূর্ণ মাইলস্টোন। লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে ঝড় তুলে ‘এক দো তিন’
মাধুরীপ্রথমবার নমিনেটেড হন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য। তবে সবথেকে বেশি নজর কাড়ে এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে তাঁর কেমিস্ট্রি। শুরু হয় অনিল-মাধুরী জুটির দশক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একে একে অনিলের সঙ্গে ‘রাম লক্ষ্ণণ’, ‘পরিন্দা’, মিঠুনের বিপরীতে ‘প্রেম প্রতিতজ্ঞা’র মতো হিট ছবিতে অভিনয়ের জোরে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন মাধুরী।
তবে ‘তেজাব’ বা ‘প্রেম প্রতিজ্ঞা’র জন্য নমিনেটেড হলেও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তখনও অধরাই ছিল মাধুরীর। সেই স্বপ্ন পূরণ হলো ১৯৯০ সালে ‘দিল’এ। বক্সঅফিসে সুপার ডুপার হিট ‘দিল’ মাধুরীকে এনে দিল শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার। তবে ছবি সুপারহিট হলেও দর্শকদের কাছে তেমন সাড়া পায়নি আমির-মাধুরী জুটি। এরপর আর সেরকম কোনো উল্লেখযোগ্য ছবিতে দেখা যায়নি তাদের একসাথে।
১৯৯১ সালে মাধুরী-সলমন জুটির ‘সাজন’ ছিল মাধুরীর কেরিয়ারের শ্রেষ্ঠ ছবিগুলির একটি। এই ছবি থেকেই কমিটেড ফ্যান ক্লাব তৈরি হয়ে যায় তার। এরপরেই নানা পাটেকরের সঙ্গে ‘প্রহার’ ছবিতে সম্পূর্ণ ‘ডিগ্ল্যাম’ চরিত্র থেকে অনিল কাপুরের সঙ্গে ‘বেটা’য় একেবারে ‘ধক্ ধক্ গার্ল’-এ উত্তরণ মাধুরীর। উন্মুক্ত পিঠের অসাধারণ শরীরী বিভঙ্গে মাধুরী বুঝিয়ে দিয়েছিলেন সময়টা তারই। অনবদ্য অভিনয় আরঅপূর্ব নৃত্যশৈলী মাধুরীকে এনে দিল জীবনের দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার। সেই মাধুরীকেই আবারও দর্শক পেল `খলনায়ক` ছবিতে। ‘ধক্ ধক্ গার্ল’-এর শরীর আবেদন আবারও ধরা পড়ল ‘চোলী কে পিছে’।
মাধুরীর জীবনের সবথেকে স্মরণীয় বছর বোধহয় ১৯৯৪। বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিল সুরজ বরজাতিয়ার ‘হাম আপকে হ্যায় কৌন’। নীতা লুল্লার বেগুনি শাড়িতে মাধুরীর খোলা পিঠের প্রেমে মজল ৮ থেকে ৮০। আর এই ছবিই তৃতীয় ফিল্মফেয়ার এনে দিল মাধুরীর ঝুলিতে। এরপর টানা তিন বছর ছিল মাধুরীর কেরিয়ারে ফ্লপের বন্যা। দর্শকরা যখন ভাবছেন মাধুরী যুগ বোধহয় এবার শেষ হতে চলেছে, সেই সময়ই ‘মৃত্যুদণ্ড’ ছবিতে জীবনের সবথেকে দৃঢ় চরিত্রে অবতীর্ণ হলেন মাধুরী। বক্মঅফিসে সাফল্য না পেলেও দর্শক পেল এক অন্য মাধুরীকে। সেই বছরই রিলিজ মাধুরীর প্রথম ইনিংসের শেষ মেজর ফিল্ম ‘দিল তো পাগল হ্যায়’। এরপর ‘পুকার’ ছবিতে প্রভু দেবার সঙ্গে ‘কে সরা সরা’-তে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিলেও হিট ছবি আর খুব একটা দিতে পারেননি মাধুরী। তিন বছর পর আবার জ্বলে উঠেছিলেন সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবিতে। যদিও ততদিনে বিয়ে করে প্রবাসী তিনি।
পাঁচ বছর বাদে ২০০৭ সালে মাধুরীর জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চেয়েছিলেন ‘আজা নাচলে’ দিয়ে। কিন্তু দর্শক সেভাবে গ্রহণ করেনি তাকে। তারপর থেকে ডান্স রিয়াল্যিটি শো-এর বিচারকের ভূমিকাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন তিনি। আর এখন দীর্ঘ পাঁচ বছর পর জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন মাধুরী। খুব সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘দেড় ইশকিয়া’য় সই করেছেন তিনি।
জীবনের দ্বিতীয় ইনিংসে বিফল হয়েও তৃতীয় ইনিংসে নামার সাহস দেখাতে বোধহয় মাধুরীই পারেন। তাও আবার এই মুহুর্তে বক্সঅফিসের সবথেকে সফল অভিনেত্রী বিদ্যা বালনকে সরিয়ে। আজ জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল তার নতুন ইনিংসের জন্য।

সূত্র: জিনিউজ।

Previous Post

১৮ দলের নেতাদের জামিনের আবেদন না মঞ্জুর:উচ্চ আদালতে যাবেন রোববার

Next Post

রাজনীতিতে ফিরলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

Barta71.com

Barta71.com

Next Post
রাজনীতিতে ফিরলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

রাজনীতিতে ফিরলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।