Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহার করতে পারে বৃটিশ কাউন্সিল

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহার করতে পারে বৃটিশ কাউন্সিল
Share the News


ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার সময় হরতাল চলতে থাকলে বাংলাদেশ থেকে বৃটিশ কাউন্সিল তাদের কেন্দ্র প্রত্যাহার করে নিতে পারে। যারা হরতাল আহ্বান করেন তাদের কাছে বৃটিশ কর্তৃপক্ষ সম্প্রতি এমন একটি মনোভাব ব্যক্ত করেছে বলে জানা গেছে। প্রতি বছর জানুয়ারি ও মে মাসে দুই পর্বে বৃটিশ কাউন্সিলের নেয়া পরীক্ষায় বাংলাদেশের বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে। গত ১৭ই মে বিরোধী দলের ডাকা হরতালের প্রেক্ষাপটে বৃটিশ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে বৃটিশ কাউন্সিল বাংলাদেশের জন্য একটি স্থায়ী হরতাল নীতি অনুসরণ করে থাকে। কিন্তু বাংলাদেশের বিরোধী দল এবং অন্য যারাই হরতাল ডাকে তাদের তেমন কোন স্থায়ী ও জনবান্ধব হরতাল নীতি নেই। বৃটিশ সিদ্ধান্তের পর সংশ্লিষ্টরা কি মনোভাব দেখিয়েছে তা জানা যায়নি। তবে বাংলাদেশ থেকে কেন্দ্র প্রত্যাহারের ঘটনা ঘটলে তা বাংলাদেশের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেই শুধু ভয়ানক প্রতিক্রিয়া পড়বে না একই সঙ্গে তা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবেও বিরূপ প্রভাব ফেলবে।
গত ১৮ই মে রাত ১২টার প্রথম প্রহরে দু’টো পর্যন্ত পরীক্ষা হলো। এমন নয় যে, এই সিদ্ধান্ত বিএনপি’র হরতাল ডাকার পরে নেয়া হয়েছে। ওইদিন রাত ১২টায় পরীক্ষা হবে সেটা পূর্ব নির্ধারিত ফর্মুলার মধ্যে পড়েছে। কিন্তু এই নীতির সীমাবদ্ধতা হলো একই দিনে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া। ঢাকার একটি স্কুলের ও লেভেল পরীক্ষার্থী জানিয়েছে, তাকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে। কারণ রাত দু’টোয় অঙ্ক (ফারদার পিওর ম্যাথ) পরীক্ষা শেষে বাসায় ফিরে মানসিক কিংবা শারীরিকভাবে ন্যূনতম বিশ্রাম নেয়াও সম্ভব হয়নি। বইপত্রের পাতা ওল্টানোর প্রশ্ন নেই। নাশতা করারও ফুরসত ছিল না। কারণ যানজটে জেরবার শহরের অপর প্রান্তে অবস্থিত বসুন্ধরা কনভেনশন সেন্টার পরীক্ষা কেন্দ্র। সেখানে তাকে ১৮ই মে সকাল সাড়ে এগারোটায় বায়োলজি পরীক্ষায় বসতে হবে। তাই তাকে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে রওনা দিতে হবেই। নিয়ম হলো নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নির্ধারিত জায়গায় আসন নিতে হবে। প্রায় ১৫ মিনিট ধরে একটি লেকচার দেয়া হয় পরীক্ষা প্রদানের নিয়ম-নীতি বিষয়ে।
ওই শিক্ষার্থী জানায়, সে দু’টি বিষয় অতিরিক্ত নিয়েছিল যার একটি অর্থনীতি। সেটি ওই দিন বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়। এর ফলে তার এক ঘণ্টা দীর্ঘ বায়োলজি পরীক্ষা সাড়ে ১২টায় শেষ হলেও তার পক্ষে বাসায় ফেরা সম্ভব হয়নি। কারণ সাড়ে চারটার ৪৫ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশের অনুশাসন তার সামনে ঝুলছিল।
এভাবে ১৮ই মে তাকে ১৯ ঘণ্টায় তিনটি ভিন্নধর্মী ‘পিওর ম্যাথ, বায়োলজি ও ইকোনমিক্স’ পরীক্ষা দিতে হয়।
হরতাল নীতি সম্পর্কে বৃটিশ কাউন্সিলের নীতি ওয়েব সাইটে পাওয়া যায়। এতে বলা আছে, যদিও আমরা আশা করি, কোন বিঘ্ন ঘটবে না। ভালয় ভালয় পরীক্ষা হবে। দুপুর ১২টায় হরতাল শেষ হলে সাড়ে ১১টার পরীক্ষা হবে দুপুর দেড়টায়। বিকাল সাড়ে চারটার পরীক্ষা যাবে সন্ধ্যা ছয়টায়। দুপুর দু’টোয় হরতাল শেষ হলে সাড়ে ১১টার পরীক্ষা হবে বিকাল সাড়ে তিনটায়, বিকালের পরীক্ষা হবে রাত আটটায়। হরতাল যদি সন্ধ্যা ছয়টায় শেষ হয় তাহলে সকালের পরীক্ষা সন্ধ্যা সাড়ে সাতটায়, বিকালের পরীক্ষা হবে রাত ১২টায়। সে কারণেই ১৭ই মে সকাল-সন্ধ্যা হরতাল থাকার কারণে ওইদিনের বিকালে অনুষ্ঠেয় পিওর ম্যাথ হলো রাত ১২টায়।
তবে যদি লাগাতার হরতাল চলে মানে হরতালের মধ্যে মধ্যরাতও পড়ে, তাহলে তার ওষুধও বৃটিশ হরতাল নীতিতে দেয়া আছে। সেক্ষেত্রে বৃটিশ কাউন্সিল ওইদিনের পরীক্ষা বাতিল করার অধিকার রাখে। অবশ্য সেক্ষেত্রে এক পেপারের পরীক্ষা ফি (সাড়ে ছয় হাজার টাকা) ফেরত দেয়া হবে না। হরতালের পরে পরীক্ষার হলে যেতে কোন ঝুঁকির দায়দায়িত্ব বৃটিশ কাউন্সিল বহন করবে না।

Previous Post

প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি

Next Post

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিয়ে করেছেন

Barta71.com

Barta71.com

Next Post
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিয়ে করেছেন

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিয়ে করেছেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।