Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

আগে তত্ত্বাবধায়ক, পরে আলোচনা: খালেদা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
আগে তত্ত্বাবধায়ক, পরে আলোচনা: খালেদা
Share the News


ঢাকা, ২০ মে: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আলোচনায় যাবে। তবে এর আগে তত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিতে হবে সরকারকে। নয়তো কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে সরকারকে।

রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে গণঅনশন কর্মসূচিতে একথা বলেন তিনি।

প্রায় ৫০ মিনিটের বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া। তুলে ধরেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা ব্যর্থতার চিত্র।

বেগম জিয়া সরকারের উদ্দেশে বলেন, “আমরা আলোচনায় যেতে প্রস্তুত। তার আগে পরিষ্কারভাবে জনগণকে জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিতে হবে। আর সেটি যদি না হয়, তাহলে আন্দোলন মোকাবেলার জন্য আপনারা প্রস্তুত থাকুন।”

সভা-সমাবেশসহ শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দিলে হরতালের মতো কঠিন কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানান তিনি।

“সুনির্দিষ্ট কোনো অ্যাজেন্ডা ছাড়া মুখের কথায় আলোচনায় যাবেন না তিনি” –বলে পরিষ্কার জানিয়ে দেন বিরোধীদলীয় নেতা।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সব মন্ত্রী লুটপাটে ব্যস্ত। আগামী দিনে দুর্নীতির টাকাগুলো দিয়েই আবার নির্বাচন করবেন তারা।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সব আত্নীয়-স্বজন দুর্নীতিবাজ বলেও মন্তব্য করেন বেগম জিয়া। তিনি বলেন, “এসবের বিচার দেশে না হলেও আন্তর্জাতিকভাবেও হবে একদিন।”

পর পর দুইবার দুর্নীতির প্রতিবেদন পেয়েও তা প্রধানমন্ত্রীর ভয়ে অর্থমন্ত্রী প্রকাশ করছেন না বলেও জানান তিনি।

পদ্মাসেতু নির্মাণ না হওয়ার কারণ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “দুর্নীতির প্রমাণ পাওয়ার কারণেই বিশ্বব্যাংক এই সেতু নির্মাণে অর্থায়ন করছে না। সেতুটির নির্মাণকাজ শুরুর আগেই বড় ধরণের দুর্নীতি হয়ে গেছে। তাই এই সরকার আর পদ্মা সেতু করতেও পারবে না।”

জনগণ বিএনপি ও তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সঙ্গে আছে উল্লেখ করেন তিনি বলেন, “সরকারের হুমকি-ধামকিতে কাজ হবে না। সরকার ব্যর্থ হয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছে। তাদের মাথায় গণ্ডগোল।”

তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন করেনি। বিগত তিন বছরে নিজেদের জন্য তারা যা যা বানানোর দরকার ছিল তা তারা বানিয়ে ফেলেছে এবং সেসব সম্পদ বিদেশে নিয়ে রাখছে।”

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয়ভাবে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “এজন্য নিয়োগপ্রাপ্তরা কোনো কাজ করতে পারে না। পুরো প্রশাসন আজ অচল হয়ে গেছে। আওয়ামী লীগ দলীয়করণ ছাড়া কিছু বুঝে না।”

চিরকাল ক্ষমতায় থাকার যে স্বপ্ন সরকার লালন করছে সেটি বাস্তবায়ন হবে না জানিয়ে তিনি বলেন, “ব্যর্থতার দায় নিয়ে নির্দিষ্ট সময়ে অথবা তার আগেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।”

বিচারবিভাগ স্বাধীন নয় বলেও মন্তব্য করেন তিনি। বেগম জিয়া বলেন, “বিচারবিভাগ মানুষের আস্থা হারিয়েছে। বিচারকরা চেহারা দেখে রায় দেন। আওয়ামী লীগ হলে খুনের আসামিও মাফ পায়।”

বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সবক্ষেত্রে সরকারের ব্যর্থতায় দেশের অবস্থা করুণ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “জনগণের বেলায় এই সরকার শুধু নাই, নাই, নাই। আর নিজেদের বেলায় শুধু খাই, খাই, খাই। এটি বন্ধ করতে হবে।”

সরকারের দুর্নীতি প্রকাশ ঠেকাতেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে পরিকল্পিতভাবে সরকারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি আবারো অভিযোগ করে বলেন, “গোয়েন্দাবাহিনী, র‌্যাব ও সরকারদলীয় লোকজন মিলে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে।”

যেভাবে যেখান থেকে তাকে নেয়া হয়েছে সেভাবে ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Previous Post

গণঅনশনে যোগ দিতে মহানগর নাট্যমঞ্চে পৌঁছেছেন খালেদা জিয়া।

Next Post

জিয়া-এরশাদের আমলে আমাদের আরও বেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল

Barta71.com

Barta71.com

Next Post
জিয়া-এরশাদের আমলে আমাদের আরও বেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল

জিয়া-এরশাদের আমলে আমাদের আরও বেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।