Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বিএনপিপন্থী ২২ আইনজীবীর ১০ দিনের জামিন

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বিএনপিপন্থী ২২ আইনজীবীর  ১০ দিনের জামিন
Share the News


ঢাকা,২৪ মে: নিম্ন আদালতে ভাংচুর ও বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জামিনের আবেদন করার পর বিএনপিপন্থী আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।

ওই সময় পুলিশের দায়ের করা মামলায় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ বিএনপি সমর্থক ২২ আইনজীবীকে ১০ দিনের জামিন দিয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈতবেঞ্চ শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

সকালে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বিএনপি নেতা জয়নুল আবেদীন এই জামিনের আবেদন জমা দেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী।

আবেদনকারী আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

ওই সময় আদালতে উপস্থিত ছিলেন সম্পাদক মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার আমিনুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

শুনানিতে জয়নুল আবদীন বলেন, “মামলায় কোনো অভিযোগ নির্দিষ্ট করে উল্লেখ নেই। শুধুমাত্র জানালা ভাঙ্চুরের কথা উল্লেখ রয়েছে। এ ঘটনায় আদালতের নাজির একটি মামলা করতে গেলেও ওখানে কারো নাম ছিল না। পরে ওই একই ঘটনায় পুলিশ একটি মামলা করেন। এ (মামলায় ঢাকা বারের) নিম্ন আদালতের সিনিয়র আইনজীবীদের নাম রয়েছে।”

এসময় আদালত বলেন, “কোর্ট প্রাঙ্গণে এ ধরনের ঘটনা আদালত অবমাননা। এজন্য জড়িতদের ক্ষমা চাওয়া উচিত। শুধু জড়িতদেরই নয়, পুরো জাতিরই ক্ষমা চাওয়া উচিত। কারণ আদালতকে আমরা আশা-ভরসার স্থল মনে করি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এখনও ঘটছে। এটি বন্ধ হওয়া উচিত।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অবশ্যই ‘সরি’ বলা উচিত ছিল। আদালত ভাঙ্চুর করবেন, এটা হতে পারে না।

পরে জয়নুল আবদীন ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আবেদনে লিখিত মুচলেকা জমা দিলে আদালত ১০দিনের জন্য অভিযুক্ত এসব আইনজীবীকে জামিন দেন।

এর আগে মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ ও ভাংচুর করার পর দ্রুত বিচার আইনে এই মামলা করে কোতোয়ালি থানা পুলিশ।

এতে ২৯ জনের নাম উল্লেখ করাসহ ৭০ জনের বেশি অজ্ঞাতনামা আইনজীবীকে আসামি করা হয়। আদালতে ভাংচুর এবং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

এই পরিপ্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারসহ ২২ আইনজীবী আগাম জামিনের জন্য হাই কোর্টে আবেদন জানান।

হাই কোর্ট ওইদিনের ঘটনার জন্য তাদের দুঃখ প্রকাশ করতে বললে তারা সে অনুযায়ী নতুন করে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই ২২ জনকে ১০ দিনের জামিন মঞ্জুর করে।

এ মামলার আসামির তালিকায় আরো যারা আছেন তারা হলেন, ওমর ফারুক, আব্দুর নূর ভূঁইয়া বাবলু, আব্দুল খালেক মিলন, জালাল আহমেদ দোলন, হেলাল উদ্দিন, নূরুজ্জামান (১), জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (ছোট), দিদার (বড়), নুরুজ্জামান(২), হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক জর্জ, জামাল আলী মিয়া, পাপ্পু ও মিলন।

Previous Post

এখনও ‘মাইনাস টু’ ষড়যন্ত্র চলছে

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সাহারা চেয়ারম্যানের সাক্ষাৎ

Barta71.com

Barta71.com

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সাহারা চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাহারা চেয়ারম্যানের সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।