Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মিশরে ক্ষমতা নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব-উত্তেজনা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
মিশরে ক্ষমতা নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব-উত্তেজনা
Share the News


মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি গত মাসে ভেঙে দেয়া পার্লামেন্টের অধিবেশন আহ্বান করে ডিক্রি জারি করার পর সেখানে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গত মাসে সেনাবাহিনীর ইচ্ছানুযায়ী সংসদ ভেঙে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু ভেঙে দেয়া ওই সংসদের অধিবেশন আহ্বান করে রোববার ডিক্রি জারি করেন মুরসি। তিনি মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে নির্বাচনে জয়ী হন। আর ভেঙে দেয়া পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল ব্রাদারহুডেরই। এ বিষয়ে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর আনুষ্ঠানিক কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে সেনাবাহিনী দফায় দফায় বিষয়টি নিয়ে বৈঠক করছে বলে জানা গেছে। এদিকে মিশরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই সংসদ আর কার্যকর নেই। রায়ে প্রেসিডেন্টকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট বলেছেন, আদালত পার্লামেন্ট বাতিল করার পর একে পুনরায় চালু করার কোন অধিকার নেই প্রেসিডেন্টের। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সব ধরনের রুলিং ও সিদ্ধান্ত চূড়ান্ত। এতে আপিল করারও কোন সুযোগ নেই। এটা মানতে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই বাধ্য। গতকাল এক বিশেষ বৈঠকের পরে এমন ঘোষণা দেন সুপ্রিম কোর্ট। বিবিসি জানায়, মুরসির ডিক্রি জারি করার পরই রোববার জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে সুপ্রিম কোর্ট কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস বা স্কাফ। তবে বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় গতকাল আবারও বৈঠকে বসে তারা। গত মাসে নির্বাচনের পর ফল ঘোষণার মাত্র দু’দিন আগে এক আদেশ জারির মাধ্যমে কিছু ক্ষমতা কুক্ষিগত করে স্কাফ। একই সঙ্গে খর্ব করা হয় প্রেসিডেন্টের ক্ষমতাও। সবশেষ প্রেসিডেন্টের ডিক্রি জারি করার পর প্রেসিডেন্ট ও স্কাফের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের নতুন ঘোষণা উত্তেজনাকে ত্রিমুখী করে দিয়েছে। অবশ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি স্কাফ। তবে হঠাৎ করে মুরসির ডিক্রি জারি করা কেন- এ বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্ট ভেঙে দেয়াকে মুরসি বা ব্রাদারহুড কেউই কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি। ফলে তিনি এখন তার ক্ষমতা দেখাতে চাইছেন। তবে মঙ্গলবার (আজ) পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন মুরসি। এখন সেই অধিবেশন বসে কিনা সেটাই দেখার বিষয়। বিভিন্ন গণমাধ্যম বলছে, গত মাসে আদালত পার্লামেন্ট ভেঙে দেয়ার পর সেটি ঘিরে রেখেছিল সামরিক বাহিনী। এমপিরা ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়েছিল। তবে মুরসির ডিক্রি জারি করার পর সেখানে ঢুকতে তাদেরকে বাধা দেয়া হয়নি। আকস্মিকভাবে সেনাদেরও প্রত্যাহার করে নেয়া হয়েছে। পার্লামেন্ট স্পিকার সাদ আল কাত্তানি অধিবেশন আহ্বান করেছেন। উদারপন্থি দলের এমপিরা বলছেন, প্রেসিডেন্টের আদেশ সংবিধান বিরোধী নয়- এটি নিশ্চিত হলে তারা যোগদান করবেন। কিন্তু ব্রাদারহুড ও সালাফিস্ট দলের এমপিরা পার্লামেন্টে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন। ফলে এখন দেখার বিষয় সামরিক বাহিনীর সঙ্গে রাজনৈতিক কোন সমঝোতা হয় কিনা। অন্য একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তা হলো- সংক্ষিপ্ত অধিবেশনের পর প্রেসিডেন্ট নিজেই পার্লামেন্ট ভেঙে দিতে পারেন।

Previous Post

শান্তিনিকেতনে ছাত্রীকে প্রস্রাব খাওয়ানো নিয়ে ভারতজুড়ে তোলপাড়

Next Post

নিজস্ব অর্থায়নে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

Barta71.com

Barta71.com

Next Post
নিজস্ব অর্থায়নে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব অর্থায়নে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।