Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

গাজীপুরের উপনির্বাচনেও যাবে না বিএনপি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
Share the News


বর্তমান সরকারের অধীনে গাজীপুরের উপনির্বাচনসহ কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সরকারদলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর নির্বাচনী প্রস্তুতির মধ্যেই এই সিদ্ধান্ত এল।

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি এই সরকারের অধীনে উপনির্বাচনসহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। দলের কেউ এতে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহও ছিলেন।

নির্বাচনে না যাওয়ার ক্ষেত্রে যুক্তি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা মনে করি, বর্তমান সরকারে অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। আজকের বৈঠকে তাই গাজীপুর-৪ আসনের উপনির্বাচনসহ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন আইনসম্মতভাবে হয়নি বলেও দাবি করেন ফখরুল।

আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি জানিয়ে বিএনপি ইতোমধ্যে হুমকি দিয়েছে, তা না হলে নির্বাচনে যাবে না তারা।

ফখরুল বলেন, “সরকার সংবিধান থেকে নির্দলীয় সরকার পদ্ধতি তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংযোজন করেছে। এই সংশোধনী বাতিলে বিরুদ্ধে বিএনপিসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল আন্দোলন করছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জনগণের আশা-আকাক্সক্ষার বিরুদ্ধে।”

“আমরা এজন্য জনগণকে নিয়ে নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনে আছি। আমরা মনে করি, এই দাবি সংবিধানে সংযোজন না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে,” যোগ করেন তিনি।

নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঈদুল ফিতরের পর ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে বিএনপির ঘোষণা রয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানান।

স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও মির্জা ফখরুল।

Previous Post

দাবি না মানলে রোববার গণপদত্যাগ

Next Post

মাহফুজুর রহমানের ক্ষমা ও দুঃখ প্রকাশ

Barta71.com

Barta71.com

Next Post
মাহফুজুর রহমানের ক্ষমা ও দুঃখ প্রকাশ

মাহফুজুর রহমানের ক্ষমা ও দুঃখ প্রকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।