• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Wednesday, November 25, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ এখন কলকাতার পিস হ্যাভেনে লাশ ঘরে রাখা হয়েছে

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ এখন কলকাতার পিস হ্যাভেনে লাশ ঘরে রাখা হয়েছে
Share the News


প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য বৃহস্পতিবার দুপুরে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের পুত্র শৌভিক গঙ্গোপাধ্যায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে একথা জানান।

শৌভিক জানান, তার পিতার শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে। পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আনুষ্ঠানিকতা শেষে লেখকের অন্তিম ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কোনো একটি মেডিকেল কলেজে দান করা হবে। তবে পুত্র শৌভিক তাতে অনাগ্রহ প্রকাশ করেন। এ কারণে সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ দাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ এখন কলকাতার পিস হ্যাভেনে লাশ ঘরে রাখা হয়েছে।

শেষকৃত্যের আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র আনন্দবাজার কার্যালয়ে নেয়া হবে। এছাড়া রবীন্দ্র সদন ও সাহিত্য একাডেমিতে তাকে শ্রদ্ধা জানানো হবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানের দিকে অন্তিমযাত্রা হবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কথাসাহিত্যিকের।

তিনি সোমবার দিবাগত রাত ২টায় তিনি দক্ষিণ কলকাতার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাসসহ লেখার সবক্ষেত্রে বিচরণ ছিল শক্তিধর লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের। বাংলা সাহিত্যাঙ্গনে তিনি ছিলেন সবার কাছে প্রিয়। একাধারে কবি, উপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক ও কলাম লেখক সুনীলের জন্ম ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের বর্তমান মাদারীপুর জেলায়। মাত্র চার বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে কলকাতা চলে যান। তবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে এবং ব্যক্তিগত সফরে অসংখ্যবার তিনি বাংলাদেশে এসেছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধও গভীরভাবে নাড়া দিয়েছিল তরুণ সুনীলকে। ফলে রক্তঝরা সেই দিনগুলোতে তিনি শরণার্থী শিবির ঘুরে বেড়িয়েছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কলম ধরেন।

সুনীলের ‘প্রথম প্রেম’ ছিল কবিতা। পরে তিনি গদ্যে মনোনিবেশ করেন। ১৯৫৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার ঠিক আগের বছর তিনি কবিতার পত্রিকা কৃত্তিবাসের সম্পাদনা শুরু করেন, যা পরে পরিণত হয় তখনকার তরুণ লেখকদের একটি প্লাটফর্ম হিসেবে।

সুনীলের লেখা ‘নিখিলেশ’ আর ‘নীরা’ সিরিজের কবিতাগুলো তরুণদের মুখে মুখে ছিল বহুদিন।

১৯৫৮ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর ১৯৬৬ সালে পাঠকের হাতে পৌঁছায় সুনীলের প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’।

নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ছদ্মনামে সুনীল লিখে গেছেন ভ্রমণ কাহিনী, গোয়েন্দা গল্প, কখনো বা শিশুতোষ সাহিত্য। ‘আমি কী রকমভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’, ‘হঠা নীরার জন্য’, ‘অর্ধেক জীবন’, ‘প্রথম আলো’, ‘সেই সময়’, ‘পূর্ব পশ্চিম’, ‘মনের মানুষ’ -এর মতো বইগুলো যেমন পাঠকপ্রিয় হয়েছে, তেমনি সমালোচকদের প্রশংসাও পেয়েছে ব্যাপকভাবে।

সুনীলের ‘অরণ্যের দিনরাত্রি’ ও ‘প্রতিদ্বন্দ্বী’ উপন্যাসকে চলচ্চিত্রের রূপ দিয়েছেন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়। আর লালনকে নিয়ে লেখা সুনীলের ‘মনের মানুষ’-এর চলচ্চিত্রায়ন করেছেন গৌতম ঘোষ।

সাহিত্যে অবদানের জন্য ১৯৭২ ও ১৯৮৯ সালে দুই দফা আনন্দ পুরস্কার, ১৯৮৫ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার, ২০১১ সালে হিন্দু লিটারেরি পুরস্কারসহ জীবনভর বিভিন্ন সম্মাননা লাভ করেছেন তিনি।

জীবিকার জন্য সুনীল পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। ভারতের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক আনন্দবাজারে কাজ করেছেন দীর্ঘদিন। দায়িত্ব পালন করেছেন ভারতের জাতীয় সাহিত্যপ্রতিষ্ঠান সাহিত্য আকাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু-কিশোর আকাডেমির সভাপতি হিসেবেও।

পশ্চিমবঙ্গ সরকার বরেণ্য এই কথাসাহিত্যিককে ২০০২ সালে সাম্মানিক পদ ‘কলকাতার শেরিফ’ হিসাবে নিয়োগ দেয়।

দুই শতাধিক গ্রন্থের রচয়িতা সুনীল ১৯৬৭ সালে বিয়ে করেন স্বাতী বন্দোপাধ্যায়কে। তাদের একমাত্র সন্তান সৌভিক গঙ্গোপাধ্যায়। তিনি ‘নীল লোহিত’ সনাতন পাঠক ও ‘নীল উপাধ্যায়’ ছদ্মনামেও লিখেছেন। শিশু সাহিত্যে তিনি ‘কাকাবাবু সন্তু’ নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা।

Previous Post

প্রচলিত আইনেই ডেসটিনিতে প্রশাসক নিয়োগ হচ্ছে: বাণিজ্য সচিব

Next Post

কোম্পানিতে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক: মওদুদ

Barta71.com

Barta71.com

Next Post
কোম্পানিতে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক: মওদুদ

কোম্পানিতে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক: মওদুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বিচারিক দায়িত্ব পালনে চাপ ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার করতে হবে’

বিআরএসএ এর অর্জন ও অগ্রযাত্রায় মাইকেল মহিউদ্দিনের ভূমিকা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

বিআরএসএ এর অর্জন ও অগ্রযাত্রায় মাইকেল মহিউদ্দিনের ভূমিকা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

বৈশাখী টিভির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পুলিশ হেফাজতে ডিএমডি

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In