Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ভারতে ডায়বেটিসের প্রকোপ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ভারতে ডায়বেটিসের প্রকোপ
Share the News


বিশ্ব স্বাস্থ্যসংস্থা ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৩৪৬ মিলিয়ন মানুষ ডায়বেটিসে আক্রান্ত৷ ২০৩০ সাল নাগাদ গোটা বিশ্বে আনুমানিক ৭.৮ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে৷

বর্তমানে চীন ও ভারতে দেখা যাচ্ছে এর প্রকোপ৷ নতুন সমীক্ষা অনুযায়ী, ভারতে ৫১ মিলিয়ন মানুষ ডায়বেটিসে ভুগছেন৷ আগমী ২০ বছরে এই সংখ্যা ১৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো বড় বড় শহরে ডায়বেটিস রোগীরা একই ধরনের সমস্যার কথা বলেন চিকিত্সকের কাছে, যেমন অফিসে চেয়ারে বসেই কাজ করতে হয় অনেকটা সময়, খেলাধুলা ও স্বাস্থ্যকর খাবারের সুযোগ সুবিধাও কম৷ পুষ্টিকর খাদ্য দ্রব্য ও রান্নাবান্নার সময়ও পান না অনেকে৷ চারিদিকে, কোকাকোলা, পিৎসা ও বার্গারের মতো ফাস্টফুডের বিজ্ঞাপন৷ একটু স্বচ্ছল হলেই গাড়ি কেনার প্রবণতা৷ ঘরকন্নার সাহায্যে থাকে কাজের লোক৷ শারীরিক পরিশ্রমের পাল্লাটা অনেক কম ইত্যাদি ইত্যাদি৷ আর এসবই বহুমূত্র রোগের দিকে ঠেলে দেয় মানুষকে৷

জার্মান ডায়বেটিস সমিতির প্রধান হেরমান লিলিয়েনফেল্ড এই রোগটির ব্যাপারে একটা অন্ধকার চিত্রই তুলে ধরলেন৷ তাঁর ভাষায়, ‘‘সমগ্র অর্থনীতির জন্যই এটা একটা বিরাট চাপ৷ তবে এটাও মনে রাখতে হবে, বেশির ভাগ মানুষই যথেষ্ট খাবার পায় না৷ পাশ্চাত্যের খাদ্যাভ্যাস ও জীবনধারার সঙ্গে যারা তাল মিলিয়ে চলেন, তাদেরই ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি৷ তবে এই সাথে স্বাস্থ্যসেবা ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন৷’’

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ১৯৯১ সালে অর্থনীতির বাজার মুক্ত করে দেয়ার পর, ভারতের অর্থনীতিও ফুলে ফেঁপে উঠেছে৷ ২০ বছরের মধ্যে মাথা পিছু আয় চার গুণ বৃদ্ধি পেয়েছে৷ দারিদ্র্যের ভয়াবহতাও অনেকটা কমেছে৷ নিরক্ষরতার সংখ্যা হ্রাস পেয়েছে৷ এই সব উন্নয়নই বিপর্যস্ত হয়ে পড়বে, যদি ডায়বেটিসের মতো রোগ ব্যাধি গোটা প্রজন্মকে বিধ্বস্ত করে ফেলে৷

বিশেষ করে তরুণ প্রজন্মই ঝুঁকির মুখে৷ ভারতে ডায়বেটিসে আক্রান্তদের গড় বয়স এখন সাড়ে বেয়াল্লিশ বছর৷ পশ্চিমের দেশগুলির তুলনায় অনেক কম৷ এমনিতেই ভারতের স্বাস্থ্যব্যবস্থাকে ম্যালেরিয়া, পোলিও, যক্ষ্মা, লেপ্রা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে৷ স্বাস্থ্যবিমা এখনও বেশির ভাগ মানুষের কাছেই অপরিচিত৷ ভারতের মাত্র পাঁচ শতাংশ মানুষ স্বাস্থ্য বিমার সুফল ভোগ করেন৷

চিকিত্সা ক্ষেত্রে গবেষণার জন্য বহু পুরস্কারে ভূষিত ড. কে. কে. আগরওয়াল৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই ভাবে ভারতে যদি ডায়বেটিস রোগটি মহামারির আকার নিতে থাকে, তা হলে বিশ্বে সবচেয়ে বেশি অন্ধ, হৃদরোগ ও অঙ্গহীন মানুষের বাসস্থান হবে দেশটি৷ দুর্ভাগ্যবশতঃ এখন পর্যন্ত ডায়বেটিস নিয়ন্ত্রণের তেমন কোনো কর্মসূচি নেই ভারতে৷ হৃদরোগের রক্ত সঞ্চালন ও মেদ জনিত অসুখ বিসুখের ব্যাপারে কিছু কিছু প্রকল্পের উদ্যোগ নেয়া হলেও এক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে৷ আর তা না হলে এ ব্যাপারে পরিবর্তন আসবে না৷’’

তবে ভারত সরকার সরকার স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ এক শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশে করার ঘোষণা দিয়েছে৷ বিশ্বব্যাংকের অনুমান, ডায়বেটিস ও হৃদরোগের মত ব্যাধির কারণে ভারত সরকার প্রতি বছর ২৩ বিলিয়ন ডলার হারাচ্ছে৷ এই সব অসুখ বিসুখের প্রকোপ না থাকলে অর্থনৈতিক উন্নয়ন চার শতাংশ বেশি হতে পারতো৷

ডায়বেটিস গবেষক লিলিয়েনফেল্ড এর ভাষায়, ‘‘এই রোগটি নিয়ে সুন্দর একটি বাক্য আছে: চিনি ব্যথার সৃষ্টি করেনা তাই খুব খারাপ কিছু হওয়ার কথা নয়৷ ডায়বেটিসে আক্রান্ত হলে এই রকমটি মনে হতে পারে প্রথম দিকে৷ তার মানে, যে সময়টাতে শর্করার উপস্থিতি তেমন ভাবে অনুভব করা যায় না, ঠিক তখনই রোগটি দানা বাধতে থাকে, যেটা আবার পরে বোঝা যায়৷ যেমন দেখা দেয় হৃদযন্ত্রের সমস্যা, স্ট্রোক, চোখ বা কিডনির সমস্যা৷ এই সব সমস্যা দেখা দিলে অনেকটাই দেরি হয়ে যায়, রোগটি ততোদিনে চলে যায় আয়ত্তের বাইরে৷’’

দৃষ্টিশক্তি বা অঙ্গপ্রত্যঙ্গ হারানো ভারতের মতো কোনো দেশের মানুষের পক্ষে অসহনীয় এক অবস্থা৷ সম্পূর্ণভাবে পরনির্ভরশীল এক জীবন অতিবাহিত করতে হয় ভুক্তভোগীদের৷ হারাতে হয় আত্মসম্মান৷ বিশেষজ্ঞদের মতে, ডায়বেটিস মহামারিকে দ্রুত আয়ত্তে আনতে না পারলে ফলাফল ভয়ানক হবে৷সূত্র: ডয়েচে ভেলে

Previous Post

৬শ সন্তানের পিতা!

Next Post

রবি-সোমবারের এইচএসসি পরীক্ষা শুক্র ও শনিবার

Barta71.com

Barta71.com

Next Post
রবি-সোমবারের এইচএসসি পরীক্ষা শুক্র ও শনিবার

রবি-সোমবারের এইচএসসি পরীক্ষা শুক্র ও শনিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।