Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না:মওদুদ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না:মওদুদ
Share the News


ঢাকা, ৩০ এপ্রিল: সরকার ভয় পেয়ে শীর্ষ নেতাদের নামে এ ধরনের মামলা দিয়েছে দাবি করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “দমন-পীড়ন আর মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না।” তিনি অবিলম্বে শীর্ষ নেতাদের নামে দায়ের করা ভিত্তিহীন ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান।

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে পাঁচ দিনের হরতালের চতুর্থ দিনে দলের শীর্ষ ৪৫ নেতাকর্মীর নামে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানো মামলা দেয়ার পর সোমবার বেলা সাড়ে তিনটায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, “গতকাল দায়ের করা দু’টি মামলায় দলের সক্রিয় সব নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি করা হয়েছে।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

মওদুদ আহমদ বলেন, “সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তাই একের পর এক অপরাধ করে যাচ্ছে।”

তিনি দাবি করেন, “সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এখন ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য যারা আন্দোলন করছে তাদের নামে মামলা দিচ্ছে। এতে মনে হয় দেশে কোনো সরকার নেই। দেশ পরিচালনায় সরকারের যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিত।”

সরকার যতই কৌশল করুক কোনো লাভ হবে না দাবি করে মওদুদ বলেন, “১৮ দলীয় জোট সরকারকে ছেড়ে দেবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।”

তিনি বলেন, “বিরোধীদল আদালত ও রাজপথে সরকারকে মোকাবেলা করবে।”

আজ হরতাল শেষে নতুন কী কর্মসূচি দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “নতুন কর্মসূচি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করবেন।”

সকাল থেকে মহাসচিব দলীয় কার্যালয়ে যাননি কেনো জানতে চাইলে তিনি বলেন, “দলীয় কার্যালয় বিপুলসংখ্যক পুলিশ ঘিরে রেখেছে। তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশ যেতে দেয়নি বলেই তিনি কার্যালয়ে যেতে পারেননি।”

মহাসচিব কোথায় আছেন এ প্রশ্ন কৌশলে এড়িয়ে যান ব্যারিস্টার মওদুদ।

এক মামলায় বিএনপি থেমে গেছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এ বক্তব্যের জবাবে মওদুদ বলেন, “তার কথার জবাব আমি দিই না। তবে এক মামলায় বিএনপি থেমে গেছে কি-না তা দেখা যাবে।”

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোন্দকার মাহবুব হোসেন, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

Previous Post

মির্জা ফখরুল -ব্যারিস্টার মওদুদকে নিয়ে জরুরি বৈঠকে খালেদা

Next Post

প্রধান বিচারপতির কার্যালয়ে বিএনপির আইনজীবীরা

Barta71.com

Barta71.com

Next Post
প্রধান বিচারপতির কার্যালয়ে বিএনপির আইনজীবীরা

প্রধান বিচারপতির কার্যালয়ে বিএনপির আইনজীবীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।