Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হঠাৎ মিয়ানমার সেনাপ্রধানের নরম সুর?

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক
0
হঠাৎ মিয়ানমার সেনাপ্রধানের নরম সুর?
Share the News


বার্তা৭১ ডটকমঃ মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লায়াং তার দেশের সেনাসদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সামরিক আচরণবিধি লঙ্ঘন না করেন এবং আন্তর্জাতিক আইন মেনে চলেন। তিনি বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। খবর রয়টার্সের।

এর আগে এই সেনাপ্রধানই বিতর্কিত হয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে একটি মন্তব্যের জন্য। হ্লায়াং এর আগে দাবি করেছেন, রোহিঙ্গারা কোনোদিনই মিয়ানমারের নাগরিক ছিল না এবং ভবিষ্যতেও তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা নেই। সেনাদের উদ্দেশে হ্লায়াং রোহিঙ্গাদের আবার ‘বাঙালি জঙ্গি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাখাইনে বাঙালি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বৈধ প্রত্যাক্রমণ।

রয়টার্স জানিয়েছে, ফেসবুকে এক পোস্টে হ্লায়াং আইন মেনে চলার কথা বলেছেন। রোহিঙ্গাদের হত্যার অভিযোগে সাত সেনাসদস্যকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, সেনাসদস্যদের অবশ্যই সামরিক আচরণবিধি ও আন্তর্জাতিক আইন ও রীতি মেনে চলতে হবে।

গত আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যা-ধর্ষণসহ সব ধরনের নির্যাতন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের রাখা হয় গণকবরে। ঘটনার সরেজমিন অনুসন্ধানে নেমেছিলেন রয়টার্সের দুই সাংবাদিক। ডিসেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। এর পর অভিযোগ আনা হয় দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গের আইনে।

ফেব্রুয়ারিতে মিয়ানমার কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই তদন্তের ভিত্তিতে দোষী সাব্যস্ত ৭ সেনাকে এপ্রিলে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই সাজার প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন ভঙ্গ করে তবে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন রাখাইনে মানবতাবিরোধী অপরাধের আলামত পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

Previous Post

উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী উদ্ধার

Next Post

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

Barta71.com

Barta71.com

Next Post
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।