• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Tuesday, October 27, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

এইচএসসি পরীক্ষায় ৬ মে পর্যন্ত বন্ধ কোচিং

Barta71.com by Barta71.com
in জাতীয়, শিক্ষাঙ্গন
0
এইচএসসি পরীক্ষায় ৬ মে পর্যন্ত বন্ধ কোচিং
Share the News


বার্তা৭১ ডটকমঃ এইচএসসি ও সমমান পরীক্ষা ঘিরে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সচিবালয়ে এই পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে গঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না, তাই সব কোচিং বন্ধ রাখছি।’

তিনি বলেন, ‘কোচিং বন্ধ থাকায় সাময়িক অসুবিধা হবে সত্য। কিন্তু, একটি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হতে আশা করছি, এই অসুবিধা মেনে নিয়ে অভিভাবকরা আমাদের সহযোগিতা করবেন।’

দীপু মনি হুঁশিয়ার করেন, ‘বন্ধের সময়ে অনেকেই অসাধু উপায়ে কোচিং পরিচালনা করেন। এমনটি পেলে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জানান, এ বছর এইচএসসিতে ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষায় বসছে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নকলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই সব শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে আসতে দেরি করলে, তা কেন্দ্রের রেজিস্টারে নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিষয়টি কেন্দ্র সচিব অবশ্যই বোর্ডকে অবহিত করবেন।

তিনি বলেন, ‘কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার করা যায় না এমন একটি মোবাইল ফোন শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ব্যবহার করতে পারবেন।’

দীপু মনি বলেন, ‘প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। তিনি ট্রেজারি বা থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সেই অনুযায়ী কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তার উপস্থিতিতে প্রশ্নের প্যাকেট বিধি মোতাবেক খুলবেন।’

তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষার আগে ও পরে যদি কোনো মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয় তাহলে সংশ্লিষ্ট এজেন্টকে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।’

শিক্ষামন্ত্রী জানান, এ বছর বাংলা ভার্সনের জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ৯৫০টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। ইংরেজি ভার্সন এর জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ৮৯২টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এ ছাড়া ভিন্ন ভিন্ন বোর্ডের জন্যে ১৪টি বিষয়ের ২৭টি পত্রের জন্য সৃজনশীল রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহারিক পরীক্ষার জন্য মোট ২১০০টি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।

Previous Post

বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ

Next Post

টুঙ্গিপাড়ায় ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ-সংবাদ সম্মেলন

Barta71.com

Barta71.com

Next Post
টুঙ্গিপাড়ায় ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ-সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ-সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In