Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন
Share the News

ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন। রোববার ইউরো ২০১২ এর ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে অবিশ্বাস্য এই রেকর্ড গড়েছে ভিসেন্তে দেল বস্কর দল।

ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরোতে এর আগে আর কোনো দল শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখাতে পারেনি।

কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে শুরুতে মাঝমাঠ দখলে রেখে আক্রমণে উঠতে থাকে দু দল। যদিও বলের দখল ও আক্রমণে মাঠে আধিপত্য বিস্তার করেছে বর্তমান চ্যাম্পিয়নরাই।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নদের। ১৪ মিনিটে ইতালির রক্ষণ-চক্র ভেঙ্গে ফেলেন আন্দ্রেস ইনিয়েস্তা। চমৎকার পাসে বল দেন আগুয়ান সেস ফ্যাব্রেগাসকে।

স্পেনের ‘ফলস নাইন’ বলের নিয়ন্ত্রণ নিয়ে বিপদজনকভাবে এগিয়ে যান ইতালির গোলপোস্টের দিতে। ‘আজ্জুরি’ রক্ষণের সমস্ত মনযোগ তখন তার দিকে। ডান সাইডবার ঘেঁষে অরক্ষিত ডেভিড সিলভাকে উদ্দেশ্য করে ফ্যাব্রেগাসের চমৎকার ক্রস, দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে কোচের আস্থার জবাব দেন সিলভা।

দু দলই আক্রমণে উঠতে থাকে। স্পেনের রক্ষণে ভীতি ছড়াতে থাকেন মারিও বালোতেল্লি-আন্তোনিও কাসানো জুটি।

প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া ইতালি কিছুটা উপরে এসে খেলতে শুরু করে। ৪১ মিনিটে এর খেসারতও দিতে হয় তাদের। স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের লম্বা পাসের বল মাঝমাঠে পেয়ে যান জর্ডি আলবা। জাভির সঙ্গে বল দেয়া নেয়া করে দ্রুত গতিতে প্রতিপক্ষ রক্ষণে ঢুকে পড়েন তিনি। ইতালির রক্ষণ সেনারা তখনও কিছু বুঝে উঠতে পারেনি। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে জিয়ানলুইজি বুফনকে বোকা বানিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন আলবা।

দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দু দলই একের পর এক আক্রমণ করতে থাকে। এর মধ্যে কয়েকটি আক্রমণতো ছিলো দুর্দান্ত। ৪৮ মিনিটে ফ্যাব্রেগাসের একটি প্রচেষ্টা দরুণ দক্ষতায় রুখে দেন ইতালির ডিফেন্ডার বালজারাতি। দুই মিনিট পর ডি নাতালির একটি শট কোনোরকমে রুখে দেন ক্যাসিয়াস।

ধীরে ধীরে খেলা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পেন। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ইতালি।

৭৫ মিনিটে সেস ফ্যাব্রেগাসের বদলি হিসেবে মাঠে নামেন ফার্নান্দো তোরেস। নেমেই নিজের ঝলক দেখাতে শুরু করেন সুযোগ সন্ধানী এই স্ট্রাইকার।

৮৪ মিনিটে ডি রোসির ভুলে বল পেয়ে যান জাভি। নিঁখুত পাসে বল দেন তোরেসকে। নিজের গতি দিয়ে ইতালির রক্ষণকে পরাস্ত করে অসহায় বুফনের সামনে দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৩-০ গোলে এগিয়ে গিয়ে স্পেনের জয় তখন অনেকটাই নিশ্চিত।

এরপর হঠাৎ করে যেন খেলাই ভুলে যায় ইতালি। ৮৭ মিনিটে ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নামার মাত্র এক মিনিটের মাথায় গোল করে স্পেনকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন হুয়ান মাতা। গোলটির রূপকার তোরেস।

শিরোপা তুলে ধরা স্পেনের জন্য তখন সময়ের ব্যাপার মাত্র।

Previous Post

পর্নগ্রাফিতে আসক্তি বাড়ছে শিশু-কিশোরদের

Next Post

গতকাল ছিল ৬১ সেকেন্ডে মিনিট

Barta71.com

Barta71.com

Next Post

গতকাল ছিল ৬১ সেকেন্ডে মিনিট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

ভোট কেন্দ্রে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা

ভোট কেন্দ্রে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।