
দেশের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার প্রথম রোজা।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
চাঁদ দেখার পর আজ রাতেই এশার নামাজের সঙ্গে মসজিদে মসজিদে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন। শেষ রাতে সেহেরি খাবেন।
চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ আগস্ট দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে কমিটিতে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।











