Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

দেখা হলেও কথা হয়নি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
দেখা হলেও কথা হয়নি
Share the News

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া একসাথে হলেও কোনো কথা হয়নি তাদের মধ্যে। দুই নেতাকে এক অনুষ্ঠানে সচরাচর দেখা না গেলেও দুই বছরের আগের সময়গুলোতে বরাবরই সেনাকুঞ্জের অনুষ্ঠানে এক হতেন তারা।

বুধবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী যোগ দেন।

দুজনে প্রায় পৌনে এক ঘণ্টা ওই অনুষ্ঠানে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করেই অনুষ্ঠানস্থল ছাড়েন বিরোধী দলীয় নেত্রী।

গত দুই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপারসন। সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।  ২০০৯ সালে সর্বশেষ দুজনের একসঙ্গে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা হলে কুশল বিনিময়ও হয়।

বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর একটু আগেই সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ঠিক ৪টার সময় পৌঁছান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের পর সোনালী রঙের শাড়িপরা শেখ হাসিনা হেঁটে হেঁটে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অন্যদিকে গোলাপি রঙের শাড়িপরা খালেদাও কুশল বিনিময় করেন অতিথিদের সঙ্গে।
তবে দুজন দুই দিকে কুশল বিনিময় করায় তাদের মধ্যে দেখা হয়নি। একবার মূল সামিয়ানার নিচে খুব কাছাকাছি এসেছিলেন দুজন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় খালেদা জিয়া অতিথি মঞ্চে স্পিকার আবদুল হামিদের সঙ্গে বসেছিলেন। তাকে স্পিকারের সঙ্গে কথাও বলতে দেখা যায়। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অন্য সবাই হাততালি দিলেও খালেদা জিয়াকে তা করতে দেখা যায়নি।

বিরোধী দলীয় নেতার সঙ্গে কী কথা হয়েছে- পরে সাংবাদিকরা জানতে চাইলে স্পিকার বলেন, ‘আমি বিরোধী দলীয় নেতাকে সংসদে আসতে অনুরোধ করেছি। তিনি বলেছেন, বিবেচনা করে দেখবেন।’

খালেদা জিয়া শামিয়ানায় গিয়ে বসলেও সেখানে বসে থাকা মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ এবং কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেননি।

সেনাকুঞ্জ চত্বরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে খালেদা জিয়া পুনরায় শামিয়ানার দিকে এগোতে দেখা যায়, তখন সেখানে প্রধানমন্ত্রী ছিলেন। এক পর্যায়ে সামিয়ানার নিচে না ঢুকে বিএনপি চেয়ারপারসনকে ঘুরে আবার অতিথিদের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রাখতে দেখা যায়।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করেই পৌনে ৫টার দিকে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তিন বাহিনীর প্রধানের সঙ্গেও দেখা হয়নি তার। প্রধানমন্ত্রী ৫টার কিছু সময় পর পর্যন্ত অনুষ্ঠানস্থলে ছিলেন।

খালেদা জিয়া যতক্ষণ সেনাকুঞ্জে ছিলেন, ততক্ষণ তার সঙ্গে ছিলেন নৌ-বাহিনীর একজন নারী কর্মকর্তা। তিনি খালেদা জিয়ার ডানহাত ধরে তাকে হাঁটতে সাহায্য করেন।

খালেদা জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তারা।

Previous Post

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়লো আরো এক বছর

Next Post

রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

Barta71.com

Barta71.com

Next Post
রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।