আশুলিয়ার নিশ্চিন্তপুরে সংঘটিত ভয়াবহ আগুনের পর রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকের একটি গার্মেন্টসের গোডাউনে আগুন লাগার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পৃথক দুই তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় আ. লতিফ সড়কের (উদয়ন প্রাইমারি স্কুল সংলগ্ন) সোহান গার্মেন্টসের কাপড়ের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১২ জন কারখানা শ্রমিক আহত হয় এবং প্রায় ১৫ কোটি টাকার কাপড় পুড়ে যায়।













