Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশ নারী উন্নয়নে রোল মডেল : প্রধানমন্ত্রী

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
বাংলাদেশ নারী উন্নয়নে রোল মডেল : প্রধানমন্ত্রী
Share the News

image-10112-1481277519
বার্তা৭১ ডটকমঃ
কেবল মুখে অধিকারের কথা না বলে বাংলাদেশের নারীদের তা আদায় করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, সমাজের অর্ধেক সদস‌্য নারী; তারা শিক্ষাবঞ্চিত থাকলে সমাজ কখনো গড়ে উঠতে পারবে না।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ করে নিজেদের অধিকার আদায়ে নারীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহানের হাতে এবারের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

সবার উদ্দেশে তিনি বলেন, “শুধু মুখে বললে হবে না। আমাদের অধিকার দাও, অধিকার দাও বললে হবে না, আমাদের অধিকার দেবেটা কে? অধিকার আদায় করে নিতে হয়, অধিকার সহসা হয় না। পুরুষশাসিত সমাজ আমাদের।

“আমাদের পুরুষ সদস্যদের মনে রাখতে হবে মায়ের কোলে বড় হতে হয়, বোনের হাত ধরে হাঁটা শিখতে হয়, স্ত্রী রান্না-বান্না করে সেবা করে আর বৃদ্ধ বয়সে মেয়েই সেবা করে। কাজেই মেয়েদের অবহেলার করার কোনো সুযোগ নেই।”

সমাজের অর্ধেক নারী সদস‌্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “সমাজের অর্ধেক নারী। সেই অর্ধেক যদি শিক্ষা-দীক্ষায় উন্নত না হয়, সেই সমাজ কখনোই গড়ে উঠতে পারে না। … অর্থনৈতিক স্বাধীনতা, পরনির্ভরশীলতা না, এটাই সবথেকে বড় কথা।”

প্রতিটি সরকারি প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কাজে নারীদের সম্পৃক্ত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি বলেন, “সংসদ নেতা, উপনেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকার নারীদের দখলে।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মেয়েদের দিলে তারা ভালোভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে।”

নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ‌্যের কথা এ অনুষ্ঠানেও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আসতে পারতাম না যদি না বেগম রোকেয়া আমাদের পথ দেখাতেন। তিনি নারী জাগরণের অগ্রদূত। তিনি অবরোধবাসীনী নারীদের আলোর দূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন।”

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালে একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন।
রক্ষণশীল মুসলমান সমাজে বড় হলেও রোকেয়া অনগ্রসর বাঙ্গালি নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসেন। পরিচিতি পান সাহিত্য ও সমাজ সংস্কারক হিসেবে।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “নারীদের জন্য ইউনিয়ন পরিষদে ৩০ ভাগ কোটা সুনির্দিষ্ট করে দেই, কাজটা সহজ মনে হলেও তখন এত সহজ ছিল না।”

নারীর উন্নয়নে জাতীয় মহিলা সংস্থা দেশের ৬৪টি জেলা ও ৪২৮টি উপজেলায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলেও সরকারপ্রধান অনুষ্ঠানে জানান।

মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পড়ালেখায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গর্বের সঙ্গে বলা যায়, এখন স্কুল-কলেজে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। ছেলেরা কেন এখন পিছনে পড়ে আছে সেটাও আমাদের একটা চিন্তার বিষয়। ছেলেদেরও সমানভাবে স্কুলে ভর্তির ব্যবস্থা করতে হবে। ছেলে-মেয়ে সকলেই সুশিক্ষিত হোক- সেটাই আমরা চাই।”

৯ ডিসেম্বর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন জানিয়ে শেখ হাসিনা বলেন, “ওর জন‌্য সকলের কাছে দোয়া চাই। সে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য দিনরাত কাজ করছে।”

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সভাপতিত্বে এ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম অনুষ্ঠান পরিচালনা করেন।

Previous Post

যে উপায়ে তথ্য সংরক্ষিত থাকবে ১০০ কোটি বছর!

Next Post

আগামী হজ নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশ

Barta71.com

Barta71.com

Next Post
আগামী হজ নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশ

আগামী হজ নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।