Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ইলিয়াসের ফোন খোলেইনি: র‌্যাব

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ইলিয়াসের ফোন খোলেইনি: র‌্যাব
Share the News


নিখোঁজ এম ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে কল পাওয়ার দাবি সিলেটের বিশ্বনাথের এক যুবদল নেতা করলেও র‌্যাব বলছে, বিএনপি নেতার ফোনটি নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধই রয়েছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের পরিচালক (ইন্টেলিজেন্স) জিয়াউল আহসান বার্তা ৭১ কে বলেন, “পুরো খবরটি ভিত্তিহীন। প্রথমে ঘটনাটি জানার পর গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি।

“কিন্তু তদন্তে দেখা যায়, ইলিয়াস আলীর উল্লেখিত মোবাইল নম্বর থেকে ঘটনার রাত ১২টা ২ মিনিটের পর আর কোনো ফোন আসেওনি, যায়ওনি। অর্থাৎ মোবাইলটি বন্ধ।”

র‌্যাব কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, সর্বশেষ গত ১৭ এপ্রিল ঢাকার ইস্কাটন-বাংলা মটর এলাকায় ইলিয়াসের মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করতে পেরেছেন তারা।

এর আগে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ বার্তা ৭১ কে বলেন, বিকাল ৪টা ৪৮ মিনিটে ইলিয়াসের নম্বর থেকে তার ফোনে কল আসে।

তিনি বলেন, ওই সময় অন্য একটি নম্বরে কথা বলায় তিনি ইলিয়াসের কলটি ধরতে পারেননি। পরে ‘মিসডকল’ দেখে কল করে নম্বরটি বন্ধ পান।

২২ দিন আগে ইলিয়াস নিখোঁজ হওয়ার সময় থেকে তার নম্বরটি (০১৭৩২২৯৩৭৪৪) বন্ধ রয়েছে। এই নম্বর থেকেই কল এসেছে বলে দাবি করেন লতিফ।

এরপর বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ৫টা ২৫ মিনিটে কল করে ইলিয়াসের মোবাইল নম্বরটি খোলা পান। তবে কয়েকবার রিং হওয়ার পর তা বন্ধ হয়ে যায়।

ইলিয়াস নিখোঁজের পর বিএনপির ডাকা হরতালে বিশ্বনাথে ব্যাপক সংঘাত ঘটে। এতে পুলিশের করা মামলায় লতিফ ও শামসুদ্দিনও আসামি। দুজনের একজনও বিশ্বনাথে অবস্থান করছেন না।

র‌্যাব কর্মকর্তা জিয়াউল বলেন, “এরা দুজনই মামলার পলাতক আসামি। ফোন পাওয়ার ঘটনার পেছনে তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। বনানীতে তার বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে গভীর রাতে তার গাড়ি পাওয়া যায়। তবে পাওয়া যায়নি ইলিয়াস এবং তার গাড়িচালক আনসার আলীকে।

গাড়িতে পাওয়া আনসারের ফোন থেকে গাড়িটি ইলিয়াসের বলে নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

ইলিয়াসের সন্ধানে ঢাকা, গাজীপুরের পূবাইল, চাঁদপুরসহ কয়েকটি স্থানে অভিযান চালালেও পাওয়া যায়নি বিএনপি নেতাকে।

Previous Post

নওগাঁ দিয়ে শেষ হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের জেলাভিত্তিক সফরযাত্রা

Next Post

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীম নিহত হয়েছেন।

Barta71.com

Barta71.com

Next Post
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীম নিহত হয়েছেন।

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীম নিহত হয়েছেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।