Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

আদালতপাড়ায় চরম বিশৃঙ্খলা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
আদালতপাড়ায় চরম বিশৃঙ্খলা
Share the News


মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধীদলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আদালত বর্জন করে পুরান ঢাকার আদালতপাড়ায় বিক্ষোভ দেখিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।

এ সময় তারা মহানগর দায়রা জজ আদালতের জানালার ভাংচুর করেন এবং মহানগর হাকিম আদালতে বিচারকাজ চলাকালে এজলাসের ভেতরে কালো পতাকা ছুড়ে দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মিছিল করার সময় সরকারের মন্ত্রী ও আদালতের বিচারকদের নিয়েও কটূক্তি করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সকালে কালো ব্যাজ পরে, কালো পতাকা নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মহানগর বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন ফোরামের সদস্যরা।

এ সময় তারা শ্লোগান দেন- ‘আইনজীবী জেলে কেন, কর্তৃপক্ষ জবাব চাই’, ‘আদালতে রাজনৈতিক প্রভাব, মুক্ত করা, করতে হবে।’

ঢাকা বারের সভাপতি মো. বোরহানউদ্দিন, বিএনপি নেতাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী ও ইকবাল হোসেনের নেতৃত্বে শতাধিক আইনজীবী এই মিছিলে অংশ নেন।

মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলের এক পর্যায়ে কয়েকজন আইনজীবী আদালতের দরজায় আঘাত করেন এবং জানালার কাচ ভাংচুর করেন।

মিছিল শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন ফোরামের সদস্যরা।

বিএনপিপন্থী আইনজীবী কাজী মো. আব্দুল বারিক সমাবেশে বলেন, “মাহবুবউদ্দিন খোকনসহ বন্দি নেতারা মুক্তি পাওয়া না পর্যন্ত আমাদের আদালত বর্জন চলবে।”

বর্তমান আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন ফোরাম নেতারা।

অন্যদের মধ্যে নুরুজ্জামান তপন, লুৎফে আলম ও মো তরিকুল ইসলাম এ সময় বক্তব্য দেন।

সমাবেশের পর ফোরামের কিছু সদস্য মিছিল করে মহানগর হাকিম আদালতের তৃতীয়স তলায় যান। সেখানে বিচারকাজ চলাকালে এজলাসের ভেতরে কালো পতাকা ছুড়ে দিয়ে আদালত বন্ধ রাখতে বলেন তারা।
এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক একদল আইনজীবী সেখানে উপস্থিত হয়ে জাতীয়তাবাদী ফোরামের সদস্যদের আচরণের প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ, যাতে খোকনকেও আসামি করা হয়।

এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ নেতারা কারাবন্দি হলেও হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন খোকন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপির এই সংসদ সদস্য সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন।

Previous Post

সংলাপ-সমঝোতা যত দ্রুত হবে ততই মঙ্গল: মজিনা

Next Post

৪ দিনের রিমান্ডে খায়রুল কবির খোকন

Barta71.com

Barta71.com

Next Post
৪ দিনের রিমান্ডে খায়রুল কবির খোকন

৪ দিনের রিমান্ডে খায়রুল কবির খোকন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।