Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

নারায়ণগঞ্জে পুলিশের উপর শিবিরের হামলা, রাজধানীতে ঝটিকা মিছিল

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
নারায়ণগঞ্জে পুলিশের উপর শিবিরের হামলা, রাজধানীতে ঝটিকা মিছিল
Share the News

দেশজুড়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে পুলিশের ব্যাপক গ্রেফতার অভিযানের মধ্যেই সোমবার খোদ রাজধানী ও নারায়ণগঞ্জে শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে।

তবে খুব কম সময়ের মধ্যে শিবির কর্মীরা ঢাকার রাজপথ থেকে হারিয়ে গেলেও নারায়ণগঞ্জে শিবিরের ঝটিকা মিছিলটি এক পর্যায়ে জঙ্গী মিছিলে রূপ নেয়।

সোমবার সকালে শহরের চাষাঢ়ায় নূর মসজিদ এলাকায় শিবির পুলিশের উপর হামলা করে। হামলায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিসহ অন্তত ১০জন আহত হয়েছে।

আহতরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের, এএসআই আলমগীর ও কনস্টেবলসহ অন্তত ১০ পুলিশ সদস্য। এদের শহরের ১০০ শয্যা ও ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে ঝটিকা মিছিলটি বের করে জামায়াত-শিবির কর্মীরা।

এদিকে সোমবার সকালে রাজধানীর মহাখালী ও ফকিরাপুলে বের হওয়া এ মিছিলে অল্প সংখ্যক নেতা-কর্মীকে দেখা গেছে। তবে এ সময় পুলিশকে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে নীরব দর্শকের ভূমিকায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে মহাখালীর নাবিস্কো মোড় থেকে শিবির একটি ঝটিকা মিছিল বের করে এবং এতে ২০/২৫ জনের একদল যুবক অংশ নেয়। মিছিলে অংশগ্রহনকারীরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

১০ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল শেষ হওয়ার অন্তত ২০ মিনিট পরে ঘটনাস্থলে পুলিশকে অবস্থান  নিতে দেখা যায়।

মহাখালির মিছিলের ঠিক আধাঘন্টা পর সকাল ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে আরামবাগ ট্রাফিক সিগন্যাল মোড় পর্যন্ত শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুল জব্বারের নেত্বত্বে আরো একটি ঝটিকা মিছিল বের হয়।

এসময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শিবিরের উপস্থিতি বেশি হওয়ায় ভয়ে তাদের ধারে কাছেও ভীরতে দেখা যায়নি পুলিশকে।

তবে তেজগাঁও ও পল্টন থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে হলে তারা মিছিল হওয়ার কথা জানালেও ভাংচুর, হামলা বা গ্রেফতার কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ।

নারায়ণগঞ্জে ওসিসহ আহত ১০
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, জামায়াতে ইসলামীর কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তি দাবী ও যুদ্ধাপরাধীদের বিচারকে প্রহসনমূলক উল্লেখ করে এ বিচার বন্ধের দাবীতে সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়ায় নূর মসজিদের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের ব্যানারে একটি মিছিল বের হয়।

প্রায় ৫শ’রও বেশী নেতাকর্মীদের মিছিলটি শহরের ২নং রেল গেট এলাকার পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই শিবির ক্যাডাররা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়িটি ভাঙচুর শুরু করে ও থান কাপড় বহনকারী একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তখন পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

শিবির ক্যাডারা বিচ্ছিন্নভাবে পুলিশের উপর বিভিন্ন দিক থেকে হামলা চালায় ও লাঠিপেটা করতে থাকে। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রায় আধাঘণ্টার সংঘর্ষে ২নং রেল গেট ও এর আশপাশ এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

শিবির ক্যাডাররা ৪-৫টি যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে ২নং রেল গেটের মাত্র শত গজ দূরে জেলা বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। কিন্তু সংঘর্ষের কারণে ওই অনুষ্ঠান বিলম্ব হয়।

ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ মিছিলে বাধা দেওয়ায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

গত ১৭ অক্টোবর নারায়ণগঞ্জে ১৮ দলের একটি কর্মসূচীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়। ওই ঘটনার মূলে ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এ দুটি দলের নেতাকর্মীরা সেদিন উস্কানী দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

১৭ সেপ্টেম্বর বিকেএমইএ এর নির্বাচনের দিনও শহরে ছাত্র শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

Previous Post

ব্রিটিশ ভিসার আবেদনে ১৪ ব্যাংকের নতুন তালিকা

Next Post

চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Barta71.com

Barta71.com

Next Post
চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।