Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মহাজোট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা জাতীয় পার্টির : কাদের

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
মহাজোট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা জাতীয় পার্টির : কাদের
Share the News


ঢাকা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, “পার্টির নেতাকর্মীরা মনে করছেন মহাজোট থেকে জাতীয় পার্টিকে বেরিয়ে আসতে হবে। বিষয়টি নিয়ে জাতীয় পার্টি ভাবছে। দলের নীতি-নির্ধারকরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

জিএম কাদের বলেন, “মহাজোটে যোগ দেয়ার ব্যাপারে নিজেদের আলাদা একটা নির্বাচনী ইশতেহার ছিল। সেখানে উল্লিখিত অ্যাজেন্ডাগুলো বাস্তবায়ন হয়নি। এজন্য মহাজোট থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।”

তিনি বলেন, “কাউকে ক্ষমতায় বসাতে নয়, জাতীয় পার্টি রাজনীতি করে দেশ ও জনগণের কল্যাণে। তাই এককভাবে নির্বাচনে গেলে যদি জনগণের ভালো হয় তাহলে সেটিই করা হবে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি।”

গত রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, “পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্যে জাতীয় পার্টির ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়েছে, কিন্তু অবস্থান পরিষ্কার হয়নি। তালাক না দেয়া পর্যন্ত মুখে যত কিছু বলা হোক বিবাহবন্ধন ছিন্ন হয় না। তাই মহাজোটকে তালাক দিতে হবে। পার্টিকে মহাজোট থেকে বেরিয়ে এসে বিরোধীদলের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

তার বক্তব্যের জবাবে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “স্যার (এরশাদ) বলেছেন, আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি। এর চাইতে আর পরিষ্কার কী হতে পারে।” তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদের একক নির্বাচনের ঘোষণার মানে হলো সব দলকে পেছনে ফেলে জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাবো সামনের দিকে।”

এর আগে গত ৫ মার্চ ফেনীনদী অভিমুখে লংমার্চ কর্মসূচিতে যাওয়ার পূর্ব মুহূর্তে এরশাদের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল, “আপনি বলছেন একক নির্বাচন করবেন। কিন্তু এখনো মহাজোটে আছেন। তাহলে এককভাবে কীভাবে নির্বাচন করবেন।’’ জবাবে এরশাদ বলেন, “সময় সব বলে দেবে।”

আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে সে বিষয়ে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, “বিএনপি ও জাতীয় পার্টি দুই দলের নীতিগত দিক প্রায় সমান। তেল আর পানি একসঙ্গে থাকলেও আলাদা করা যায়। কিন্তু পানি-পানি এক হলে পরে কোনোটি আলাদা করা যায় না। এজন্য জাতীয় পার্টি কখনো বিএনপির সঙ্গে জোটে যাবে না। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।”

Previous Post

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার আগের অবস্থানেই আছে

Next Post

হোটেল গোল্ডেন ইন-চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের এক অনন্য কর্মশালা

Barta71.com

Barta71.com

Next Post
হোটেল গোল্ডেন ইন-চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের এক অনন্য কর্মশালা

হোটেল গোল্ডেন ইন-চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের এক অনন্য কর্মশালা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।