Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ড. ইউনূসের নখের যোগ্যও নন দিলীপ বড়ুয়া:ব্যারিস্টার রফিক-উল হক

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ড. ইউনূসের নখের যোগ্যও নন দিলীপ বড়ুয়া:ব্যারিস্টার রফিক-উল হক
Share the News


নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনাকারী মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেছেন দেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেছেন, মন্ত্রীদের এ ধরনের বক্তব্য শোভন নয়। এ ধরনের মন্তব্য করা উচিত না। গুণী লোকদের সম্মান করতে হবে। এতে নিজেদেরও সম্মান বাড়বে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেছেন, তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, ড. ইউনূসের নখের যোগ্যও তিনি নন।
গতকাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ‘গুম, অপহরণ ও সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে একক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন। মুক্ত চিন্তা নামের একটি সংগঠন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের এই একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে।
ড. ইউনূসকে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তিনি (সৈয়দ আশরাফুল ইসলাম) একেবারে হাসির কথা বলেছেন। কত বড় বেকুবের দেশে আমরা আছি! একটি বৃহত্তম দলের বড় নেতা মনে করেন, শান্তিতে নোবেল পেতে হলে যুদ্ধ থামাতে হবে। মন্ত্রীরা যে এমন বেকুবের মতো কথা বলতে পারেন তা আমি ভাবতেও পারি না।
তিনি বলেন, দেশে যে পরিস্থিতি চলছে, এমন সমস্যার সমাধানে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে বা সংসদের বাইরে এ নিয়ে আলোচনা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যদি এত এলার্জি থাকে তবে অন্য কোন নাম হতে পারে। ব্যারিস্টার রফিক বলেন, প্রধানমন্ত্রী হটকারী কোন মনোভাব দেখাবেন না বলে আশা করি। প্রধানমন্ত্রী জানেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হলে বিএনপি নির্বাচনে যাবে না। তাই বিষয়টি নিয়ে গোঁয়ার্তুমি নয়, একসঙ্গে বসতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, নইলে হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের কথা ও কাজে মনে হচ্ছে, তারা আর আসতে পারবে না। এই চিন্তা কেন? নিশ্চয় কোন দুর্বলতা রয়েছে।
ইলিয়াস ইস্যু তৈরি করা হয়েছে সুরঞ্জিতের ইস্যুকে চাপা দেয়ার জন্য মন্তব্য করে তিনি বলেন, ইলিয়াস ইস্যুকে চাপা দিতে বিএনপি’র সিনিয়র নেতাদের নামে মামলা দেয়া হয়েছে। সেনাবাহিনীর এত কাছে গিয়ে যদি বিএনপি নেতারা বাসে আগুন দিতে পারে, তাহলে সরকারের ক্ষমতা ছেড়ে দেয়া উচিত।
আদালতের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, বিচার হচ্ছে মানুষ দেখে, আইন দেখে নয়। আইনের বিচার খুব কম হচ্ছে। আপিল বিভাগকে এখন মানুষ স্থগিতাদেশ বিভাগ (স্টে ডিভিশন) বলছে। রেল মন্ত্রণালয়ের কেলেঙ্কারি চাপা দিতে ইলিয়াস আলী নিখোঁজের ইস্যু আনা হয়েছে বলেও মনে করেন ব্যারিস্টার রফিক। অনুষ্ঠানে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্র এখন মানুষের ধর্ম নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। আইন করা হচ্ছে এখন নাকি ভিন্ন ধর্মের মেয়েদেরও বিয়ে করা যাবে। আমার মনে হয়, আমার ভাগ্নে (সজীব ওয়াজেদ জয়)-র বিয়েকে জায়েজ করার জন্য এই আইন করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে অর্থমন্ত্রী সমালোচনা করার বিষয় উল্লেখ করে ব্যারিস্টার রফিক-উল হকের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, আপনারা দেখেন তো, আইন দিয়ে এই লোকটির মুখ সেলাই করে দিতে পারেন কিনা।
তিনি বলেন, আপনি একটু চেষ্টা করেন, দেশের জন্য না হয় জীবন দিয়ে দেবো। সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, নোবেল নিয়ে প্রশ্ন তোলাও এক ধরনের গুম। দেশে এখন মানুষের সম্মানও হরণ করা হচ্ছে। দেশ কারও পৈতৃক সম্পত্তি নয় যে তার মনমর্জি মতো চলবে।

Previous Post

জরিপে তথ্য: শেখ হাসিনার জনপ্রিয়তা ৭৭%

Next Post

৪৭ বৃটিশ নারীকে ধর্ষণের দায়ে পাকিস্তানি চক্রের জেল

Barta71.com

Barta71.com

Next Post
৪৭ বৃটিশ নারীকে ধর্ষণের দায়ে পাকিস্তানি চক্রের জেল

৪৭ বৃটিশ নারীকে ধর্ষণের দায়ে পাকিস্তানি চক্রের জেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।