Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

চুক্তি বাতিলের প্রতিবাদে বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
চুক্তি বাতিলের প্রতিবাদে বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ
Share the News

বার্তা ৭১ ডট কমঃ পদ্মা সেতুতে দুর্নীতির ‘কাল্পনিক’ অভিযোগ এবং চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বুধবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) এই সমাবেশে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং পরে ব্যাংকের মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে ঋণচুক্তি পুনর্বহালের দাবিতেও বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এসব প্ল্যাকার্ডে লেখা দেখা যায়- ‘চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক বাংলাদেশের ১৬ কোটি মানুষের সঙ্গে অন্যায় করেছে’; ‘যে প্রকল্পে একটি পয়সাও দেওয়া হয়নি- সেখানে দুর্নীতি হয় কীভাবে’; ‘বিশ্ব ব্যাংকের সদস্য হিসাবে ঋণ পাওয়া আমাদের অধিকার’; ‘বিশ্ব ব্যাংককে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে’।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সমাবেশে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ব্যাহত করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের ফাঁদেই পা দিয়েছে বিশ্বব্যাংক।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি এই সামাবেশে বক্তব্য দেন।

প্রবাসী আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশের মানুষ কোনো অন্যায় অপবাদ মেনে নেবে না।

সমাবেশ শেষে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বরাবরে লেখা একটি স্মারকলিপিও দেওয়া হয়। প্রেসিডেন্টের পক্ষে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিক্ষোভস্থলে এসে তা গ্রহণ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই অনুমানের ভিত্তিতে বিশ্ব ব্যাংক বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করেছে”- শিরোনামের ওই স্মারকলিপিতে বলা হয়, “আমরা চাই, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে বিশ্ব ব্যাংক তা প্রত্যাহার করুক এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কানাডা ও বাংলাদেশে চলমান তদন্তের ফলাফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করুক।”

দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকই ছিল সবচেয়ে বড় অংকের ঋণদাতা।

চুক্তি বাতিল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, নিজস্ব অর্থায়নেই যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নির্মাণ করা হবে। সোমবার এ বিষয়ে মন্ত্রিপরিষদে একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংকের পরিবহন ও যোগাযোগ বিষয়ক পরামর্শক ড. আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের সামনে এককভাবে কোনো দেশের নাগরিকদের এ ধরনের বিক্ষোভ দেখা যায়নি।

Previous Post

প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা

Next Post

হোটেল থেকে সঙ্গীসহ মহিলা ভাইস চেয়ারম্যান আটক, তোলপাড়

Barta71.com

Barta71.com

Next Post

হোটেল থেকে সঙ্গীসহ মহিলা ভাইস চেয়ারম্যান আটক, তোলপাড়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

আজ শুভ বড়দিন

আজ শুভ বড়দিন

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।