Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ব্যক্তিগত আক্রোশ থেকেই গ্রামীণ ব্যাংক ধ্বংসের উদ্যোগ: বিএনপি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ব্যক্তিগত আক্রোশ থেকেই গ্রামীণ ব্যাংক ধ্বংসের উদ্যোগ: বিএনপি
Share the News

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বিএনপি দাবি করেছে “সরকার পরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই তারা এ ধরনের হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে।”

শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এ ধরনের ষড়যন্ত্র থেকে ফিরে আসার জন্যও সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রামীণ ব্যাংক  অধ্যাদেশ (সংশোধন) ২০১২’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সংশোধনী অনুযায়ী এমডি নিয়োগে ব্যাংকের পরিচালনা পরিষদের বিদ্যমান ক্ষমতা আর থাকছে না। এমডিতে নিয়োগের ক্ষমতা পাচ্ছেন ব্যাংকটির বর্তমান সরকার নিযুক্ত চেয়ারম্যান।

সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘আমি আগে থেকেই এ শঙ্কা প্রকাশ করে এসেছি। এখন আমার শঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমি অত্যন্ত দুঃখিত যে এই প্রক্রিয়াকে থামানোর ব্যাপারে আমরা সফল হতে পারিনি।’’

তিনি বলেন, ‘‘গরিবের মালিকানায় পরিচালিত গরিবের ব্যাংকটি থেকে মালিকানা এবং মালিকানা প্রয়োগের ক্ষমতা থেকে গরিব মালিকদের বঞ্চিত হতে দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি এত মর্মাহত যে আমি আমার ভাবাবেগ প্রকাশে অক্ষম হয়ে পড়েছি। দেশের যারা আমার মত মর্মাহত হবেন তাদের অনুরোধ করছি তারা যেন সরকারকে বুঝান যে এটা অত্যন্ত ভুল কাজ হচ্ছে। এটা থেকে তারা যেন বিরত থাকেন।’’
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল বিবৃতিতে বললেন, “লাখ লাখ গরিব মানুষের স্বার্থ-সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে সরকার তাদের অন্ধ প্রতিহিংসা চরিতার্থ করছে।”

বিবৃতিতে বলা হয়, “সরকার যাকে প্রতিপক্ষ মনে করে, তাকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখে। আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মর্যাদাহানি ও ক্ষতি করে সরকার জাতীয় ভাবমূর্তিকেই নষ্ট করেছে।”

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, “আমরা অবিলম্বে সরকারকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ বন্ধ করে গরিব মানুষের এই প্রতিষ্ঠানটিকে বাঁচানোর আহ্বান জানাচ্ছি।”

তা না হলে সব দল-মত, শ্রেণী-পেশার মানুষকে নিয়ে স্বৈরাচার সরকারের বিধ্বংসী সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে এলেও ২০১১ সালে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তার এমডি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর।

Previous Post

সরকারের এ উদ্যোগে গ্রামীণ ব্যাংক ধ্বংস হবে,গ্রামীণ ব্যাংক রক্ষায় এগিয়ে আসুন: ইউনূস

Next Post

ক্রীড়াঙ্গনের ‘হামিদ ভাই’ আর নেই

Barta71.com

Barta71.com

Next Post
ক্রীড়াঙ্গনের ‘হামিদ ভাই’ আর নেই

ক্রীড়াঙ্গনের ‘হামিদ ভাই’ আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।