Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

থাইল্যান্ডের নাইট ক্লাবে প্রতারিত বাংলাদেশি তরুণীরা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
থাইল্যান্ডের নাইট ক্লাবে প্রতারিত বাংলাদেশি তরুণীরা
Share the News

বার্তা৭১ ডটকমঃ প্রতারক চক্রের খপ্পরে পড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন নাইট ক্লাবে ঠাঁই হয়েছে অর্ধশতাধিক বাংলাদেশি তরুণীর। ব্যাংকক নগরীর বিভিন্ন স্থানে কয়েকশ নাইট ক্লাব ও ড্যান্স বার রয়েছে। বাংলাদেশের তরুণীরা কাজ না পেয়ে এসব ক্লাবে বিশেষ নৃত্য-শিল্পী হিসেবে বেঁচে থাকার নতুন সংগ্রাম শুরু করেছেন। গত কয়েক মাসে বাংলাদেশি তরুণীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই তরুণীদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। পারিবারিক অসচ্ছলতার কারণে তারা বাধ্য হয়ে এমন পেশা বেছে নিয়েছেন। মিতা, ইলা, সোহানা, শিলা ও মিলি নামের কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য।

বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে বিউটিশিয়ান, সংগীত শিল্পী বা অন্য পেশার নাম করে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। প্রতারিত তরুণীরা জানায়, প্রতারক চক্রের কয়েকটি নাচের স্কুল রয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায়। মূলত এসব তথাকথিত নাচের স্কুলে প্রশিক্ষণার্থী তরুণীদের বিদেশে ভালো চাকরি দেওয়ার নাম করে সংগ্রহ করা হয়। এ ছাড়া গ্রামাঞ্চল থেকে মোটামুটি চলনসই চেহারার তরুণীদের মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন নাচের স্কুলে পার্ফর্মিং আর্টসের কোর্স করিয়ে ব্যাংকক পাঠানো হচ্ছে। এসব কাজে পাচারকারী চক্রের দুই ডজন সদস্য সক্রিয় রয়েছে। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ব্যাংককে প্রতারণার শিকার এমন তরুণীদের বিষয়ে তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতারিত তরুণীদের কথা : রাজবাড়ী জেলার সদর উপজেলার বাসিন্দা মিলি নামের এক তরুণী জানান, ব্যাংকক শহরের সুকুমভিত এলাকার হোটেল গ্রেজে বাংলাদেশের চারজন তরুণী আছেন। তাকে প্রতিদিন চার-ঘণ্টা নাচের জন্য তিনশ বাথ (থাইল্যান্ডের মুদ্রা) দেওয়ার কথা। কিন্তু মাস শেষে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তাও দেওয়া হচ্ছে না। এ ছাড়া প্রতিপাত রোডের মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলে রয়েছেন দুজন তরুণী।

এ ছাড়া লর্ড রোডের রয়েল প্লাজায় রয়েছেন তিনজন, কিং হোটেলে দুজন এবং আইল্যান্ড ইন্টারন্যাশনালে একজন রয়েছেন। এভাবে তরুণীদের বিদেশে নিয়ে বাংলাদেশিদের পরিচালিত বারে নাচের পাশাপাশি জোর করে অনৈতিক কাজে জড়াচ্ছে প্রতারকরা। অনেকে বার মালিকদের নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশ সদর দফতরের টাস্কফোর্স ও মনিটরিং সেলের হিসাব অনুযায়ী শতাধিক পাচারকারী চক্রের সদস্য দেশে সক্রিয় রয়েছে। সূত্র জানায়, কখনো কখনো দু-চারজন পাচারকারী গ্রেফতার করা হলেও বেশির ভাগই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মূলত পাচারকারীরা রাতের বেলায় এসব তরুণীকে দেশের বাইরে পাঠিয়ে থাকে। নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা ইলা (ছদ্ম নাম) অভিযোগ করে জানান, আমাকে ৪০ হাজার টাকা বেতনে নার্সিং হোমে চাকরি দেওয়ার নাম করে মালিবাগের খালেদ আমাকে ব্যাংকক শহরের একটি হোটেলে রেখে পালিয়ে যায়। পরে দেখি কাজের নামে চলছে অনৈতিক কারবার। এখন দেশে ফিরে যাওয়ার পথ নেই। তাই বাধ্য হয়ে সব কিছু মেনে নিয়েছি। ইলার মতো মিলা ও শিলার অভিযোগ প্রায় একই ধরনের। তারা জানান, আমরা প্রতারক চক্রের অভিনব প্রতারণার শিকার। আমাদের তিনজনকে বিউটিশিয়ানের কাজ দেওয়ার কথা বলে, পুরান ঢাকার মিজান ব্যাংকক শহরের এক হোটেলে চার মাস আগে রেখে যায়। এখানে আসার জন্য মাথা পিছু দেড় লাখ টাকা মিজানের হাতে তুলে দিয়েছি। পরে বাধ্য হয়ে এসব করছি। এখন দেশে ফিরে যেতে চাই বলে কান্নায় চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে।

Previous Post

গাইবান্ধায় ব্যাংক ডাকাতির চেষ্টা : নৈশপ্রহরী হত্যা

Next Post

রাজশাহীতে হরতালে পুলিশের গাড়িতে ককটেল

Barta71.com

Barta71.com

Next Post
রাজশাহীতে হরতালে পুলিশের গাড়িতে ককটেল

রাজশাহীতে হরতালে পুলিশের গাড়িতে ককটেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।