Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মঞ্চ প্রস্তুত, রাজাপক্ষে ফিরছেন

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক
0
মঞ্চ প্রস্তুত, রাজাপক্ষে ফিরছেন
Share the News

image-9816
বার্তা৭১ ডটকমঃ শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত পরাজয়ের ধাক্কা সামলে উঠে ফের রাজনীতিতে ফেরার তোড়জোড় শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট, স্ট্রংম্যান মহিন্দা রাজাপক্ষে। তার ভবিষ্যৎ রাজনৈতিক মঞ্চ হিসেবে ইতিমধ্যে একটি দল গঠনের কাজও সম্পন্ন হয়েছে। কাগজে-কলমে যদিও রাজাপক্ষে এই দলের কেউ নন, কিন্তু সবার কাছে এটা পরিষ্কার যে, পর্দার পেছনে থাকলেও তিনিই শ্রীলংকা পদুজানা পেরামুনা পার্টি অর্থাৎ শ্রীলংকা পিপলস ফ্রন্টের মূল ব্যক্তি।

মজার ব্যাপার হলো, রাজাপক্ষে এখনো তার পুরনো দলেই আছেন, যার নেতৃত্ব এখন তারই সাবেক সহযোগী, প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার হাতে। এই সিরিসেনার কাছেই গত নির্বাচনে হেরে যান রাজাপক্ষে।

কাগজে-কলমে নতুন দলের প্রধান হয়েছেন রাজাপক্ষের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গামিনি পেইরিস। এছাড়া রাজাপক্ষের ভাই, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও দলটির বড় পদে আছেন। রাজনৈতিক বিশ্লেষক জেহান পেরেরা বলেন, পেইরিস এ দলের আসল নেতা নন। রাজাপক্ষে যতোদিন না দৃশ্যপটে আসছেন ততোদিন তিনি কাজ চালিয়ে যাবেন আর কী।

নতুন দল শ্রীলংকা পিপলস ফ্রন্ট খোলাখুলিই তাদের লক্ষ্যের কথা জানালেও রাজাপক্ষে নিজে এখনো এ বিষয়ে মুখ খুলছেন না। গত মাসেও সাংবাদিকরা এ নিয়ে ছেঁকে ধরেছিলেন রাজাপক্ষেকে। কিন্তু তিনি ‘দেখি, এখনো তো কিছু হয়নি’ বলে এড়িয়ে যান।

তবে তার ভাই বাসিল রাজাপক্ষে অনেকটা খোলাখুলি কথা বলেছেন। রাজধানী কলম্বোর উপকণ্ঠে নতুন দলের অফিসে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো মহিন্দা রাজাপক্ষেকে ফিরিয়ে আনা। তিনিই আমাদের ভাবী নেতা, আধ্যাত্মিক নেতা। তার ভিশনই আমাদের নীতি।

মহিন্দা রাজাপক্ষে ২০০৫ সাল থেকে পরবর্তী নয় বছর শ্রীলঙ্কা শাসন করেন। এ সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগও উঠতে থাকে। গৃহযুদ্ধের দিনগুলোতে সামরিক বাহিনী যেসব ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে, তা তদন্তের দাবি পূরণে ব্যর্থ হন রাজাপক্ষে। এর পাশাপাশি দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পুঞ্জিভূত হতে থাকে। তারপরও ২০১৫ সালের নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। তামিল বিদ্রোহীদের পরাভূত করে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটানোয় সংখ্যাগুরু সিংহলীদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সমর্থকদের অনেকে তো তাকে ‘রাজা’ ও ‘রক্ষাকর্তা’ বলেও অভিহিত করতো।

কিন্তু শেষ মুহূর্তে চমক দেখান রাজাপক্ষেরই স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনা। তিনি নির্বাচন করেন এবং জয়ী হন। এজন্য তিনি জোট করেন চির প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল পার্টির সঙ্গে। সিরিসেনার সঙ্গে থাকলেও ফ্রীডম পার্টির অনেকে এটি মেনে নিতে পারেনি। এরা ক্ষমতাসীন দলে থাকলেও আছে ‘বিরোধী’ হয়েই। রাজাপক্ষের বড়ভাই চমল, তার ছেলে নমল, আরেক ভাই গোতাভ্যা মাহিন্দা এখনো সরকারি দল ফ্রীডম পার্টিতেই আছেন, নতুন দলে যাননি।

ক্ষমতাচ্যূত হওয়ার পর রাজাপক্ষের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়। এছাড়া সিরিসেনা সরকার তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং এমনকী খুনের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেয়।

কবে তিনি নতুন দলে যোগ দিয়ে সাজানো মঞ্চে আসীন হবেন? এ প্রশ্নের জবাব কারো জানা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষক জেহান পেরেরা মনে করছেন, আসলে পুরনো দলের মায়া ছাড়তে পারছেন না রাজাপক্ষে। কারণ, একদিকে তার পিতা এ দলের যুগ্ম-প্রতিষ্ঠাতা, অন্য দিকে নিজেও দলের পুরনো সদস্য। সূত্র : এপি

Previous Post

ময়মনসিংহ শহীদ মিনারে শাকিলের মরদেহ, স্বজনদের আহাজারি

Next Post

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই জানুয়ারিতে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই জানুয়ারিতে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই জানুয়ারিতে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।