Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাশরাফি বিন মুতর্জা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাশরাফি বিন মুতর্জা
Share the News


টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের (৪/১৯) পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে (১৩ বলে ৩০ রান) বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাশরাফি বিন মুতর্জা। তার অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ইনিংসের শেষ বলে ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (২৪) সঙ্গে তামিম ইকবালের (৩৯) ৬২ রানের জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। কিন্তু আশরাফুলের বিদায়ের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

দশম আশরাফুলের বিদায়ের পর ১৩তম ওভারটি বাদ দিয়ে ১৬তম ওভার পর্যন্ত প্রত্যেক ওভারে একটি করে উইকেট হারায় অতিথিরা। ৬২/০ থেকে বাংলাদেশ পরিণত হয় ৮৭/৬-এ।

২৯ বলে ৫৪ রান প্রয়োজন, এমন পরিস্থিতিতে মাশরাফি নামার পর খেলার চিত্র পাল্টে যায়। সতেরতম ওভারে কেভিন ও’ব্রায়েনকে ছক্কা মেরে পাল্টা জবাব দেয়া শুরু করেন তিনি। পরের ওভারে জর্জ ডকরেলের শেষ চার বল খেলার সুযোগ মেলে তার আর তাতে ৩ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন তিনি।

১৯তম ওভারের পঞ্চম বলে মাশরাফি সাজঘরে ফেরার সময় সমীকরণ বাংলাদেশের পক্ষে। ৩ উইকেট হাতে নিয়ে শেষ ৭ বলে প্রয়োজন ছিল কেবল ৬ রান। শেষ ওভারে অধিনায়ক মুশফিকুর রহিম ট্রেন্ট জনস্টনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে অতিথিরা চাপে পড়ে। কিন্তু আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি দলকে দারুণ এক জয় এনে দেন।

২১ রানে ৩ উইকেট নিয়ে পল স্টারলিং আয়ারল্যান্ডের সেরা বোলার।

এর আগে স্টারলিংয়ের (১৭) সঙ্গে ২৫ রানে উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

এক ম্যাচেই ফেরা নিয়াল ও’ব্রায়েনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৬ রানের কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যান পোর্টারফিল্ড। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বল করতে এসেই পোর্টারফিল্ডকে বিদায় করে অতিথিদের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন মাশরাফি।

পরের ওভারের প্রথম বলে নিয়াল ও’ব্রায়েন (২২) ও শেষ বলে কেভিন ও’ব্রায়েনকে (০) ফিরিয়ে দিয়ে আরো বড় ধাক্কা দেন মাশরাফি। তিন ম্যাচে এই নিয়ে দুবার রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরলেন কেভিন।

পরের ওভারে ফিরে অ্যান্ড্রু পয়েন্টারকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন স্বরূপে ফেরা মাশরাফি।

এর পর গ্যারি উইলসনের ২২ ও ট্রেন্ট জনস্টনের ২৪ রানের দুটি ইনিংসের সুবাদে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে আয়ারল্যান্ড।

১৯ রানে ৪ উইকেট নিয়ে মাশরাফি বাংলাদেশের সেরা বোলার। এছাড়া আব্দুর রাজ্জাক ২ উইকেট নেন ৩৩ রানে।

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ জিতলে পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারানোর পর ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের উপরে ষষ্ঠ স্থানে রয়েছে অতিথিরা।

আয়ারল্যান্ড সফর শেষে নেদারল্যান্ডসে মঙ্গলবার স্কটল্যান্ড ও বুধবার স্বাগতিকদের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

Previous Post

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে ১৬ জুলাই থেকে

Next Post

রাজধানীতে যুগ্ম-সচিবের রহস্যজনক মৃত্যু

Barta71.com

Barta71.com

Next Post

রাজধানীতে যুগ্ম-সচিবের রহস্যজনক মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।